বিশ্বকাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলোর নানা আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের কুইজ আয়োজন। আছে এসএমএস কুইজ, পর্বভিত্তিক কুইজ, সাপ্তাহিক কুইজ ও অনলাইন কুইজ। প্রতিদিনই ২৮টি মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে, ২৮ জেলা প্রথম আলোর কার্যালয়ে। আরও থাকছে সাত বিভাগীয় শহরে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। এ ছাড়া সারা দেশে থাকছে এসএমএস করে প্রতিদিন একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। প্রতিদিনের কুইজের ড্র হয় পরদিনই। আর ড্রয়ের দুই দিন পর বিজয়ীদের নাম ছাপা হচ্ছে প্রথম আলোয়। প্রতিটি ড্র অনুষ্ঠান পরিচালনা করছেন দেশবরেণ্য সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। আজ ছাপা হলো ১ মার্চ ছাপানো প্রতিদিনের কুইজের ফল। প্রথম আলো মার ছক্কা! কুইজএই কুইজে প্রতিদিন সাত বিভাগের প্রতিটিতে থাকছে একটি করে ল্যাপটপ জেতার সুযোগ। গত ১ মার্চের কুপনগুলোর ড্র হয় ২ মার্চ। সেদিনের ল্যাপটপ বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: জাকির আল আবিদ, ৩৪৫ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট।চট্টগ্রাম: দোলন বড়ুয়া, ৫৭ মোমিন রোড, চট্টগ্রামখুলনা: খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার বাসিন্দা শ্যামল দাস।রাজশাহী: রাজশাহী নগরের বর্ণালির মোড় এলাকার নাজমুল হক।রংপুর: মো. এহসান, লালবাগ, রংপুর। বরিশাল: হোসনে আরা, বগুড়া রোড, বরিশাল।সিলেট: শিবলু, লামাবাজার, সিলেট। প্রথম আলো সারা দেশের এসএমএস কুইজপ্রথম আলো সারা দেশের এসএমএস কুইজে পুরস্কার হিসেবে থাকছে প্রতিদিন একটি ল্যাপটপ কম্পিউটার। গত ১ মার্চের ল্যাপটপ বিজয়ী নারায়ণগঞ্জের মো. খসরু। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত বুধবার ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।প্রথম আলো বাউন্ডারি কুইজএই কুইজে প্রতিদিন ২৮টি জেলায় প্রতিটিতে থাকছে একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ। গত ১ মার্চের কুপনগুলোর ড্র হয় ২ মার্চ। সেদিনের মোবাইল ফোনসেট বিজয়ীদের তালিকা ও ২৮টি জেলার প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণকারীর বিভাগীয় শহর ও প্রথম আলো জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।ঢাকা: মোবাইল ফোনসেট বিজয়ী রহমতুল্লাহ, ১৮৬/২ তেজকুনিপাড়া, ঢাকা-১২১৫। ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মো. মানিক। খুলনা: খুলনা নগরের এতিমখানা মোড়ের ৮৭ কাজী কসবা হাউসের বাসিন্দা শেখ আবদুল আজিজ। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিভাগীয় ক্রিকেট কোচ ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার শেখ সালাহউদ্দিন।রাজশাহী: বিজয়ী রাজশাহীর দড়িখরবনা এলাকার কামরুজ্জামান। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী ক্রিকেট একাডেমীর কোচ জামিলুর রহমান সাদ।রংপুর: বিজয়ী জিয়ন, মুন্সিপাড়া, রংপুর। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ক্রিকেটার রাকিবুজ্জামান রাকিব, একরামুল হক তারা। সিলেট: বিজয়ী মাহমুদুল হোসাইন, আম্বরখানা। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন আরমান।বরিশাল: বিজয়ী নাজিরপোল, বরিশাল। ড্র পরিচালনা করেন বরিশাল ক্রিকেট আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সাধারণ সভাপতি মাহবুব মোর্শেদ শামীম।কুমিল্লা: বিজয়ী রেসকোর্সের জাপান অটোমোবাইলসের মো. মাসুদ আহমেদ। ড্র পরিচালনা করেন কুমিল্লার বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।ময়মনসিংহ: বিজয়ী আনন্দ মোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র গৌরীপুর উপজেলার মাজহারুল ইসলাম। ড্র পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ক্রিকেট পরিষদের সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম। বরগুনা: বিজয়ী বরগুনা শহরের পশুহাসপাতাল সড়কের স্কুলছাত্রী সানজিদা তাসমিম। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ। ভৈরব: বিজয়ী রুমান আহমেদ, কালিপুর নদীর পাড় রোড, ভৈরব। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকার ভিক্টোরিয়া ক্লাবের প্রথম বিভাগের সাবেক ফুটবলার তৌফিক আহমেদ।বগুড়া: আ. বারী সরকার শাকিল। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম।চাঁপাইনবাবগঞ্জ: বিজয়ী শহরের স্কুল-কলেজ রোডের শাকিল ইমন। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম। শাহেনয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার মুসফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।কক্সবাজার: বিজয়ী টিটু দাশ, পালপাড়া, খুরুশকুল, কক্সবাজার। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবল খেলোয়াড় আবছার উদ্দিন।দিনাজপুর: বিজয়ী দেবব্রত রায়, উত্তম কটেজ, পিটিআই মোড়, সুইহারী, দিনাজপুর। ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর গোলাম নবী দুলাল। ফরিদপুর: বিজয়ী ফরিদপুর শহরের আলীপুর এলাকার কার্তিক রায়। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু।ফেনী: বিজয়ী মো. ফয়সল, শাহীন হোটেল , মহিপাল, ফেনী। ড্র পরিচালনা করেন ফেনী জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও কোষাধ্যক্ষ হাসান শাহরিয়ার।যশোর: বিজয়ী জাহিদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি এম এম কলেজ, যশোর। ড্র পরিচালনা করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটবিষয়ক সম্পাদক এ এম এস মঈন উদ্দীন রোম, সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মাকসুদা বেগম, ইংরেজি বিভাগের প্রভাষক মুনিবুর রহমান ও মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ।কিশোরগঞ্জ: বিজয়ী কিশোরগঞ্জ আলোর মেলা এলাকার তানভীর আহমেদ তৌহিদ । কুইজের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় বিভাগ ক্রিকেট পরিষদের সম্পাদক শুভ আল মাহমুদ।কুষ্টিয়া: বিজয়ী ইব্রাহীম খলিল রেজা, ২৭/২ এম ইউ ভূঁইয়া রোড, নতুন কোর্ট পাড়া, কুষ্টিয়া। ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আ ফ ম নূরুল কাদের।পাবনা: বিজয়ী হয়েছেন মো. মনজুর রহমান মন্টু। তিনি শহরের নান্নু স্টোরের মালিক । ড্র অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার তরুণ দাস।পটুয়াখালী: বিজয়ী হয়েছেন পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার মো. শহিদ হাওলাদার। ড্র পরিচালনা করেন পটুয়াখালীর সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ হালদার। রাঙামাটি: বিজয়ী হয়েছেন রাঙামাটি শহরের বনরূপা এলাকার রেশম আক্তার মিশু। ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য চম্পা চাকমা। সিরাজগঞ্জ: বিজয়ী হয়েছেন লিটন, সেন্ট্রাল কুরিয়ার সার্ভিস, সিরাজগঞ্জ সদর। ড্র পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ডা. মোসাদ্দেক মাছুম।টাঙ্গাইল: বিজয়ী টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার আবদুল হাই অনিক। ড্র পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ইফতেখারুল অনুপম।কুড়িগ্রাম: বিজয়ী শামীম, অ্যাপারেল গার্মেন্টস্, বাজার রোড, কুড়িগ্রাম। ড্র পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব শামসুল ইসলাম ও ফারজানা ইয়াসমিন।সাতক্ষীরা: মিতা চৌধুরী, সাতক্ষীরা শহর, সাতক্ষীরা। ড্র পরিচালনা করেন সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার কিরন্ময় ঘোষ।নোয়াখালী: বিজয়ী আমিরুল ইসলাম, আলিম কুটির, কাজী কলোনি, মাইজদী, নোয়াখালী। ড্র পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী। ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজগত বুধবার ক্যাস্ট্রল-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ড্র পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এই কুইজে আইপিএস জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত চট্টগ্রামের মেজর মো. আলমগীর হোসেন।পাঁচটি স্মারক ব্যাট জিতেছেন যথাক্রমে—১. খাগড়াছড়ির সরকারি কলেজের শিক্ষার্থী কচমচ চাকমা।২. ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী অং সই পু মারমা।৩. বিএম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী সোহানা ইসলাম তামান্না।৪. চট্টগ্রাম, হালিশহর, বিডিআর রোডের সাহেদ আরেফিন।৫. মো. শামীম আহমেদ, মহাখালী, রাসুলবাগ। প্রথম আলো-কিউবি ক্রিকপল ‘কে হবে ক্রিকেট পল’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে (www.cricpaul.com) চলছে ভিন্নধর্মী মজার লড়াই। ২ মার্চ তিন হাজারের বেশি বিজয়ীর মোবাইলে রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার। প্রতি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে ৫২৬৫ পয়েন্ট পেয়ে ‘পল অব দ্য ম্যাচ’ হয়েছেন হাবিব। ১ মার্চ পর্যন্ত ক্রিকপলে নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ১৫ হাজার ৮২ জন। আর মোট মোবাইল রিফিল হয়েছে ১৬ হাজার ২৯০ বার।