বিশ্বকাপ ক্রিকেট স্মারক মুদ্রা অবমুক্ত করলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে স্মারক রৌপ্যমুদ্রা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই মুদ্রা অবমুক্ত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।স্মারক মুদ্রা অবমুক্তকরণ অনুষ্ঠানে নিজের বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপের সব প্রস্তুতি সম্পন্ন। কয়েক দিনের মধ্যেই আমরা সবাই বিশ্বকাপের আনন্দে মেতে উঠব।’ তিনি আরও বলেন, ‘জাতি হিসেবে আমরা অদ্ভুত। মনে হয়, কোনো কিছুই নাগালের মধ্যে নেই। কিন্তু সুযোগ পেলে প্রমাণ করি যে, আমরাও পারি।’বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১০ টাকা মূল্যমানের প্রায় ১০ হাজার মুদ্রা বাজারে ছাড়া হবে। প্রতিটি মুদ্রার দাম পড়বে তিন হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের ঢাকা কার্যালয় ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ঢাকার কার্যালয়ে এই মুদ্রা কিনতে পাওয়া যাবে। পরে এই মুদ্রা দেশের অন্যান্য অঞ্চলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে পাওয়া যাবে বলে জানা গেছে। মুদ্রাটির অলংকরণ করেছেন শিল্পী কে জি মুস্তফা।স্মারক মুদ্রা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সাংসদ আ হ ম মোস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও উপগভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী।