বিশ্বকাপ বিচিত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন আগেইতখন তো আর এমন ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠান-টনুষ্ঠান হতো না। বরং ১৯৩৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের তিন দিন আগেই মাঠে নেমে পড়েছিল মেক্সিকো আর যুক্তরাষ্ট্র। যে ম্যাচে যুক্তরাষ্ট্র জেতে ৪-২ গোলে। বিশ্বকাপ শুরুর আগেই ম্যাচ! প্রস্তুতি নাকি? মোটেও না। তখনো যে ঠিক হয়নি বিশ্বকাপের টিকিট পাবে কে—যুক্তরাষ্ট্র নাকি মেক্সিকো। আর তাই সাত সমুদ্দুর জাহাজে করে পাড়ি দিয়ে ইতালিতে এসে এই দুই দল খেলেছিল বাছাই পর্বের ম্যাচ। শেষ পর্যন্ত টিকিট পেল যুক্তরাষ্ট্র। কিন্তু লাভ হলো কচু। তিন দিন পরই বাক্স-পেঁটরা গুছিয়ে মেক্সিকোকে অনুসরণ করল মার্কিনিরা।পুরু চশমা১৯৩৪ বিশ্বকাপে সুইজারল্যান্ডের পোলডি কিয়েলহলজ মাঠে নামতেন যখন, তাঁকে ফুটবলারের চেয়ে ভীষণ পড়ুয়া এক ছাত্রের মতোই দেখাত। বইয়ের পোকা। পড়ে পড়ে চোখ দুটো প্রায় অকেজো করে ফেলা ছাত্র। কারণ তাঁর নাকের ওপর চেপে বসে কান দুটো ধরে রাখত পুরু লেন্সের চশমা। ক্ষীণ দৃষ্টির কারণে ফুটবল মাঠেও এই চশমা সঙ্গী হতো তাঁর। ওই চোখ আর চশমা নিয়েই ১৯৩৪ বিশ্বকাপে দুই ম্যাচে তিন গোল করেছিলেন এই সেন্টার ফরোয়ার্ড।বিলম্বের হেতুফুটবলের আবিষ্কর্তা হিসেবে গর্বভরে নিজেদের পরিচয় করিয়ে দেয় ইংলিশরা। এ নিয়ে অবশ্য বিতর্ক চলতে পারে। তবে এটা তর্কাতীত, আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ডই। সেই ইংল্যান্ড প্রথম বিশ্বকাপ খেলেছিল ১৯৫০ সালে! প্রথম তিনটি আসরে খেলেইনি তারা। কেন? না, এমন নয় যে বাছাই পর্ব তারা পেরোতে পারেনি। আসলে বিশ্বকাপ তো বটেই, ফিফা থেকেই নিজেদের সরিয়ে রেখেছিল ব্রিটিশরা। টাকা-পয়সার লেনদেন নিয়ে ফিফার সঙ্গে বনিবনা হচ্ছিল না চার ব্রিটিশ ফুটবল সংস্থার। তখন ফুটবল খেলতেন অপেশাদার ফুটবলাররা। বিশ্বকাপে খেলতে এলে চাকরি থেকে ছুটি নিয়ে আসতে হতো। ফলে বিশ্বকাপ খেলার সময় ক্ষতিপূরণ হিসেবে একটা নির্দিষ্ট অঙ্ক ফিফার কাছ থেকে দাবি করেছিল চার ব্রিটিশ ফুটবল সংস্থা। ফিফা রাজি হয়নি। প্রতিবাদে ১৯২৮ সালে ফিফা থেকে বেরিয়ে আসে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও সম্পর্ক স্বাভাবিক হয়। চতুর্থ আসরে প্রথমবারের মতো যোগ দেয় ইংল্যান্ড।আত্মসম্মানের প্রশ্নেএক যুগ হয়ে গেল বিশ্বকাপে খেলার সুযোগই পাচ্ছে না স্কটল্যান্ড। অথচ জানেন কি, ১৯৫০-এর আসরে সুযোগ পেয়েও খেলেনি তাঁরা! স্রেফ মুখের কথা রাখতে গিয়ে সেবার কোয়ালিফাই করেও চূড়ান্ত পর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল স্কটিশরা। বড়মুখ করে তারা বলেছিল, ব্রিটিশ হোম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এক নম্বর দল হয়েই বিশ্বকাপে যাবে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত হলো দ্বিতীয় দল। দ্বিতীয় দলও খেলতে পারবে, কিন্তু ওই যে বড়মুখ করে বলা কথাটিই আত্মসম্মানবোধের পরীক্ষায় ফেলে দিল তাদের। শেষ পর্যন্ত বিশ্বকাপেই গেল না তারা।গ্রন্থনা: রাজীব হাসান