বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কোন দল ফেবারিট, দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড? দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স এগিয়ে রাখছে দক্ষিণ আফ্রিকাকে। ওয়ানডে ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গ্রায়েম স্মিথের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ ম্যাচের ৩০টিতেই জিতেছে তারা। তবে উপলক্ষ যখন বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। বিশ্বকাপে মুখোমুখি হওয়া ৫ ম্যাচের ৩টিতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে কিউইরা১৯৯২ বিশ্বকাপ প্রথম পর্বনিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী২১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগের বছর ক্রিকেটে ফেরে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে অকল্যান্ডে আবার খেলতে নামে ২৮ বছর পর। সঙ্গী ছিল সপ্তাহ খানেক আগেই সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া ৯ উইকেটের জয়ের আত্মবিশ্বাস। তবে নতুন বলে অফ স্পিনার দীপক প্যাটেলের ঘূর্ণিতে পড়ে সেই আত্মবিশ্বাস হারিয়ে যেতে বেশি সময় লাগেনি। নিজের করা প্রথম ৭ ওভারে ১৩ রান দিয়ে অ্যান্ড্রু হাডসনকে তুলে নেন প্যাটেল। অন্য প্রান্তে উইলি ওয়াটসনও মিডিয়াম ফাস্ট বোলিংটা ভালোই করেছিলেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কেপলার ওয়েসেলসকে ফিরিয়ে দেন তিনি। এরপর ক্রিস হ্যারিস যখন হানসি ক্রনিয়েকে ফেরান, দক্ষিণ আফ্রিকা ৩/২৯। প্রয়োজন ছিল শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া পিটার কারস্টেনের অভিজ্ঞতার ছোঁয়ার। ১০টি চারে ১২৯ বলে ৯০ রান করে অবদান তিনি রেখেছেনও। তবে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারায় ৭ উইকেটে ১৯০ রানই তুলতে পারে দক্ষিণ আফ্রিকা।জন রাইটের চোটের কারণে নিউজিল্যান্ডের ইনিংস উদ্বোধন করেন মার্ক গ্রেটব্যাচ। যেটা শাপেবর হয়ে আসে তাঁর কাছে। ২ ছক্কা ও ৯ চারে ৬০ বলে ৬৮ রান করে ফর্মে ফেরেন। রড লাথামের (৬০) সঙ্গে ওপেনিং জুটিতে ১৫ ওভারে ১০৩ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে পরাজয়ের কিনারে নিয়ে যান। ১৫৫ রানের মধ্যে গ্রেটব্যাচ ও লাথাম ফিরে গেলেও ১৫.৩ ওভার হাতে রেখে ৭ উইকেটে জেতে নিউজিল্যান্ড। ১৯৯৬ বিশ্বকাপ গ্রুপ পর্বদক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ীনিউজিল্যান্ডের বিপক্ষে যেন প্রতিশোধ নিল দক্ষিণ আফ্রিকা। ফয়সালাবাদের ভালো ব্যাটিং উইকেটে নিউজিল্যান্ডকে ১৭৭ রানে বেঁধে ফেলে ১২.৩ ওভার আর ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়ারা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই দক্ষিণ আফ্রিকার যে বিষয়টি সবার নজর সবচেয়ে বেশি কেড়েছে, তা ফিল্ডিং। দক্ষিণ আফ্রিকার তখনকার কোচ বব উলমার এই ফিল্ডিংকে বর্ণনা করেছিলেন ‘আমার অধীনে সেরা’ বলে। রানআউট হন নাথান অ্যাস্টল, অ্যাডাম প্যারোরে ও ক্রিস হ্যারিস। স্টিভেন ফ্লেমিং বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও আউট ৩৩ রানে। ফিফটি করতে পারেননি কেউ। ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন ডোনাল্ড। নিউজিল্যান্ডের ফিল্ডিং ছিল দক্ষিণ আফ্রিকার ঠিক বিপরীত। প্রথম তিন ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারই ‘জীবন’ উপহার পান। তবে কারস্টেন বা প্যালফ্রামানের কেউ নন, দক্ষিণ আফ্রিকার সেরা ইনিংসটি খেলেন ক্রনিয়ে। ৭৮ রান করে ক্রনিয়ে যখন অ্যাস্টলের বলে ফ্লেমিংকে ক্যাচ দিয়ে ফেরেন, দক্ষিণ আফ্রিকার রান তখন ৩ উইকেটে ১৪৬। জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩২ রান। আর ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা। নিউজিল্যান্ডের সান্ত্বনা ছিল কোনো অতিরিক্ত রান না দেওয়া।১৯৯৯ বিশ্বকাপ সুপার সিক্সদক্ষিণ আফ্রিকা ৭৪ রানে জয়ীনিউজিল্যান্ডকে একেবারে উড়িয়েই দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এজবাস্টনের চমৎকার উইকেটে আগে ব্যাট করার সুবিধা কাজে লাগিয়ে গ্যারি কারস্টেন ও হার্শেল গিবস ওপেনিং জুটিতে তোলেন ১৭৬ রান। আগের কয়েকটি ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে দেওয়া ক্লুজনারকে ৩ নম্বরে নামান ক্রনিয়ে। তবে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকা ক্লুজনার এবার লারসেনের বলে আউট মাত্র ৪ রানে। এর মধ্যেই ৪০০ রান পুরো করে করে তিনি ছাড়িয়ে যান টানা ৭ অপরাজিত থেকে ৩৯৮ রান করা জাভেদ মিয়াঁদাদকে। জিওফ অ্যালটও ইতিহাসে নাম লেখান এই ম্যাচে। গিবসকে আউট করে টুর্নামেন্টে ১৯তম উইকেট পান। এর আগে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডটি যৌথভাবে ছিল রজার বিনি, ওয়াসিম আকরাম ও ক্রেগ ম্যাকডারমটের (১৮)। অ্যালটের আনন্দে জল ঢেলে ৫ উইকেটে ২৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। গিবস করেন ৯১ রান, কারস্টেন ৮২। ৩৬ বলে ৫৩ রানের একটি ক্যামিও খেলেন ক্যালিস। ফ্লেমিং ও রজার টুজ ছাড়া নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি পোলক-ডোনাল্ড-ক্যালিসদের বোলিংয়ের সামনে। মাত্র ২১৩ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড।২০০৩ বিশ্বকাপ গ্রুপ পর্বনিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ীজোহানেসবার্গে হার্শেল গিবসের অসাধারণ এক ইনিংস আড়ালে চলে যায় নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে। ফ্লেমিংয়ের ক্যারিয়ার-সেরা ১৩৪ রান স্তব্ধ করে দেয় জোহানেসবার্গের ভরা গ্যালারি। আগের ১৯১টি ওয়ানডেতে মাত্র ৩টি সেঞ্চুরি ছিল ফ্লেমিংয়ের। এদিন দলের যখন একান্ত প্রয়োজন, সেদিনই জ্বলল ফ্লেমিংয়ের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় ও কেনিয়া ম্যাচ ছেড়ে দেওয়ায় টুর্নামেন্টে থাকতে হলে ম্যাচটি জিততেই হতো। সেটা নিউজিল্যান্ড করল স্বাগতিকদের খাদের কিনারে ঠেলে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের বাইরে নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে জয়টিকে দূর কল্পনা বলেই মনে হচ্ছিল শুরুর দিকে। গিবসের ১৪১ বলে ১৪৩ রানের ইনিংসের কল্যানে ৬ উইকেটে ৩০৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। আদর্শ ব্যাটিং উইকেটে ক্যালিসকে টানা ৪টি চার মেরে ৫০ বলে ফিফটি করেন ফ্লেমিং। ৫৩ রানে একটি হাফ জীবন পেয়েছিলেন উইকেটকিপার বাউচারের হাতে। সেই ফ্লেমিংই পরে তাঁর ধ্রুপদী অন-ড্রাইভ, কাটে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেন। তবে মাঝখানে ছন্দপতন ঘটায় বিদ্যুৎ-বিভ্রাট। ১৫ মিনিট বিদ্যুৎ ছিল না মাঠে, এরপর দুই দফায় হয় বৃষ্টি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৯ ওভারে ২২৬। শেষবার যখন খেলা বন্ধ হয়, নিউজিল্যান্ডের রান ছিল ৩১ ওভারে ১ উইকেটে ১৮২। মাঠে নামার সময় ৮.৩ ওভারে ৪৪ রান। ৯ উইকেট ও ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা।২০০৭ বিশ্বকাপ সুপার এইটনিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ীগ্রেনাডার সেন্ট জর্জেসের উইকেটে নিউজিল্যান্ড করেছিল ৭ উইকেটে ১৯৩ রান। মোটেই বড় পুঁজি নয়। তবে ম্যাচের মাঝ বিরতিতে অনেকেই বলছিলেন, কন্ডিশন বিবেচনায় এটাই অনেক বড়। দক্ষিণ আফ্রিকাকে প্রতিটি বাউন্ডারি, প্রতিটি রানের জন্য লড়াই করতে হয়। ১৯৩ রানের ইনিংসে মাত্র ৮টি বাউন্ডারি ও ২টি ছক্কাও তাই বলে। হার্শেল গিবস করেন সর্বোচ্চ ৬০ রান। নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে অবশ্য সে রকম কিছু মনে হয়নি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে তারা হারায় সহজেই। ফ্লেমিং (৫০) ও স্টাইরিসের (৫৬) হাফ সেঞ্চুরি ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতিয়ে দেয় কিউইদের।  আবিদুল ইসলাম