বিশ্বকাপে প্রথম
ম্যাচ মেক্সিকো-ফ্রান্স। মন্টেভিডিওতে হওয়া এই ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে হারিয়েছিল মেক্সিকোকে (১৯৩০)।গোল ফ্রান্সের লুসিয়ে লঁরা (১৯৩০)।মাঠ থেকে বহিষ্কৃত খেলোয়াড় পেরুর মারিও ডি লাস কাসাস (রুমানিয়ার বিপক্ষে ম্যাচে, ১৯৩০)।পেনাল্টিতে গোল মেক্সিকোর ম্যানুয়েল রকেটাস রোসাস (আর্জেন্টিনার বিপক্ষে ১৯৩০)।হ্যাটট্রিক আর্জেন্টিনার গুইলার্মো স্টাবিল (মেক্সিকোর বিপক্ষে ১৯৩০)।ইনজুরির কারণে বদলি ফুটবলার ফ্রান্সের অ্যালেক্স থেপট (১৯৩০)।বাছাইপর্বের ম্যাচ সুইডেন-এস্তেনিয়া (৬: ২), ১৯৩৩।মূল পর্বে পেনাল্টি মিস ব্রাজিলের ভালদেমার ডি ব্রিটো (স্পেনের বিপক্ষে, ১৯৩৪)।টাই ম্যাচ ইতালি-স্পেন (১-১), ১৯৩৪।অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ ইতালি-চেকোস্লাভিয়া (১৯৩৪)।বাছাইপর্ব খেলা আয়োজক দল ইতালি (১৯৩৪)।বাছাইপর্ব খেলা এশিয়ার দল ফিলিস্তিনি (১৯৩৪)।মূল পর্বে এশিয়ার দল ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমানে ইন্দোনেশিয়া), ১৯৩৮।জার্সিতে নম্বরের ব্যবহার ১৯৩৮।আত্মঘাতী গোল সুইজারল্যান্ডের আনর্স্ট লোয়ার্টশর (জার্মানির বিপক্ষে, ১৯৩৮)।বাছাইপর্বের ম্যাচে বদলি খেলোয়াড় জার্মানির হোর্স্ট ইকেল, ১৯৫৩।টস হেরে বাছাইপর্ব থেকে বিদায় হওয়া দল স্পেন (১৯৫৪ সালে স্পেন-তুরস্ক প্লে-অফ ২: ২ গোলে ড্র হওয়ার পর টস হয়েছিল)।গোলশূন্য ড্র ব্রাজিল-ইংল্যান্ড, ১৯৫৮।বিশ্বকাপে ডোপটেস্ট ১৯৬৬।বিশ্বকাপে মাসকট ১৯৬৬।বদলি গোলরক্ষক রুমানিয়ার নেকুলা রাদুকানু (ব্রাজিলের বিপক্ষে, ১৯৭০)।