বিশ্বকাপে প্রধানমন্ত্রীর প্রিয় দল...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা পছন্দ করেন—এটা সবাই মোটামুটি জানেন। এবারের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তিনি রাত জেগে উপভোগ করবেন। বিশ্বকাপে তাঁরও রয়েছে প্রিয় দল। তিনি চাইবেন তাঁর প্রিয় দলের সাফল্য। তবে প্রধানমন্ত্রী বিশেষ কারণেই তাঁর প্রিয় দলের নাম প্রকাশ করেননি। তিনি মনে করেন, একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে প্রিয় দলের নামটি গোপন রাখাই ভালো। গণভবনে আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে বাজেট নিয়ে আলাপকালে প্রসঙ্গক্রমে বিশ্বকাপের আলোচনা চলে আসে। এক সাংবাদিক তাঁকে বলেন, ‘আমরা শুনেছি আপনি ব্রাজিলের সমর্থক।’ সরাসরি এর উত্তর না দিয়ে স্মিতহাস্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপে খেলা প্রতিটি দেশই বাংলাদেশের বন্ধু।’ সূত্র: ইউএনবি