বিশ্বকাপে বিশ্ব রেকর্ড
দ্রুততম ১০০০ রানইংল্যান্ডের জোনাথন ট্রট ২১ ইনিংসে ১০০০ রান করে ছুঁয়ে ফেলেছেন ভিভ রিচার্ডস ও কেভিন পিটারসেনের রেকর্ড। তবে ম্যাচের হিসাবে রেকর্ডটি একান্তই ট্রটের। বেঙ্গালুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল তাঁর ২১তম। ভিভ ১০০০ রান করেছিলেন ২২ ম্যাচে।টানা তিন ইনিংসে চার উইকেটপাকিস্তানের শহীদ আফ্রিদি কেনিয়ার বিপক্ষে ১৬ রানে ৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানে ৪ এবং কানাডার বিপক্ষে ২৩ রানে ৫ উইকেট নিয়ে টানা তিন ম্যাচে ৪ বা ততোধিক উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড স্পর্শ করেন। আর টুর্নামেন্টে চারবার নিয়েছেন ইনিংসে ৪ উইকেট। যেকোনো ওয়ানডে সিরিজেও এটি রেকর্ড।চার বলে চার রানআউটআয়ারল্যান্ড-হল্যান্ড ম্যাচে প্রথম ইনিংসের শেষ ওভারের শেষ চার বলে চার ডাচ ব্যাটসম্যান রানআউট হয়েছেন। ওয়ানডে ক্রিকেটে ৪০ বছরের ইতিহাসে প্রথম ঘটল এ ঘটনা।সবচেয়ে বেশি ম্যাচবাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দিয়েই সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন শচীন টেন্ডুলকার। এই ম্যাচের আগে ৪৪৪টি ওয়ানডে খেলার রেকর্ড ছিল সনাৎ জয়াসুরিয়ারও। বিশ্বকাপ শেষে টেন্ডুলকারের ওয়ানডে গিয়ে দাঁড়াল ৪৫৩-তে।ইনিংসে সর্বাধিক ওয়াইডহাম্বানটোটায় পাকিস্তানের ইনিংসে কেনিয়ার বোলাররা দিয়েছে ৩৭টি ওয়াইড। এর আগে সর্বাধিক ওয়াইড দেওয়ার রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দখলে। ১৯৮৯ সালে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে তারা দিয়েছিল ৩৭টি ওয়াইড।