বিশ্বকাপে শ্রীলঙ্কা-ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড না শ্রীলঙ্কা? কোন দল ফেবারিট আজ? দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে এগিয়ে রাখতে হবে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেই। তবে বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলে অন্য কথা। ৮টি ম্যাচের ৬টিতেই জিতেছে ইংল্যান্ড, শ্রীলঙ্কার জয় দুটিতে। কিন্তু ১৯৯৬-এর কোয়ার্টার ফাইনালে জয়াসুরিয়া-ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ডের হূদয়ে শ্রীলঙ্কার যে রূপটা আঁকা হয়ে আছে তা ভয়ংকর।১৯৮৩ বিশ্বকাপ গ্রুপ পর্বইংল্যান্ড ৪৭ রানে জয়ীওভালে নিউজিল্যান্ড ম্যাচের (৩২২/৬) পর টন্টনেও দারুণ ব্যাটিং করেছিল ইংল্যান্ড। ওভালে ছিলেন অ্যালান ল্যাম্ব, আর টনটনে ডেভিড গাওয়ার। ৫টি ছয় ও ১২টি চারে ১২০ বলে ১৩০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। গ্যাটিং ও বোথামের রানআউটের ধাক্কাটা বুঝতে না দিয়ে তিনি ইংল্যান্ডকে এনে দেন ৩৩৩ রানের (৯ উইকেটে) সংগ্রহ। ৩৩৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কা ২৮৬ রান করেছে ঠিক, তবে কখনোই মনে হয়নি ম্যাচটি তারা জিততে পারে। ইংলিশ অফ স্পিনার ভিক মার্কস ৩৯ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। ১৯৮৩ বিশ্বকাপ গ্রুপ পর্বইংল্যান্ড ৯ উইকেটে জয়ীহেডিংলির ব্যাটিং-সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। বব উইলিস উইকেট পান মাত্র একটি। তবে ৯ ওভার বল করে ৪টি মেডেনসহ দেন মাত্র ৯ রান। সর্বোচ্চ ৩ উইকেট নেন পল অ্যালট। ৫০.৪ ওভারে ১৩৬ রানেই শেষ হয়ে যায় লঙ্কান ইনিংস। গ্রায়েম ফাউলারের অপরাজিত ৮১ রানে ২৪.১ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ১৯৮৭ বিশ্বকাপ গ্রুপ পর্বইংল্যান্ড ১০৮ রানে জয়ীইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কা তখনো ‘ছোট’ প্রতিপক্ষ। তবে পেশোয়ারের এই ম্যাচে ইংল্যান্ডের বড় দুশ্চিন্তা ছিল খাইবার গিরি থেকে সকাল থেকে ভেসে আসা কালো মেঘ। একসময় বৃষ্টিও নামল। তবে তা নষ্ট করতে পারল শুধু ৫ ওভারের খেলা। এতে সুবিধাই পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সুবিধাটা নিতে পারেনি শ্রীলঙ্কা। গ্রাহাম গুচ (৮৪), গ্যাটিং (৫৮) ও ল্যাম্বের (৭৬) হাফ সেঞ্চুরিতে ২৯৬ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ৪৫ ওভারে ২৬৭ রানের পরিবর্তিত লক্ষ্য সামনে নিয়ে শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৫৮ রান তোলে। ১৯৮৭ বিশ্বকাপ গ্রুপ পর্বইংল্যান্ড ৮ উইকেটে জয়ীডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্বে আবার দেখা হয় দুই দলের। ইংল্যান্ড এবার জয়ের জন্য আরও মরিয়া। সেমিফাইনালে যেতে হলে তাদের জিততেই হতো। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েই সেটা করেছে ইংল্যান্ড। রয় ডায়াসের ১০৫ বলে ৮০ রানের ইনিংসের পরও প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে ৭ উইকেটে ২১৮ রানে বেঁধে ফেলে তারা। ৮ ওভার ৪ বল বাকি রেখে মাত্র ২ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।১৯৯২ বিশ্বকাপ প্রথম পর্বইংল্যান্ড ১০৬ রানে জয়ীইস্টার্ন ওভালে ১৩ হাজারেরও বেশি দর্শক এসেছিল ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে। এর মধ্যে প্রায় ৫ হাজার দর্শক ছিল শ্রীলঙ্কান। তবে সেই একঘেয়ে ব্যাপার। আবারও ইংল্যান্ডের বড় জয়। নিল ফেয়ারব্রাদার (৬৩) ও অ্যালেক স্টুয়ার্টের (৫৯) দুটি মাত্র হাফ সেঞ্চুরিতেই ৬ উইকেটে ২৮০ রান তোলে ইংল্যান্ড। ক্রিস লুইসের ফাস্ট মিডিয়াম বোলিংয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। ৪৪ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় তারা। লুইস নেন ৩০ রানে ৪ উইকেট।১৯৯৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালফয়সালাবাদে শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী১৯৯৯ বিশ্বকাপ গ্রুপ পর্বইংল্যান্ড ৮ উইকেটে জয়ীআগের বিশ্বকাপে হেরে যাওয়ার প্রতিশোধ ১৯৯৯ বিশ্বকাপে ইংল্যান্ড নেয় লর্ডসে। হাস্যকর এক উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্রিকেট মাঠে গড়ায় চ্যাম্পিয়ন ও স্বাগতিকদের ম্যাচ দিয়ে। মেঘলা আকাশের নিচে টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরু থেকেই ধুঁকতে থাকে। অ্যালান মুলালির ভালো বোলিংয়ে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও কালুভিতারানার ৮৪ রানের ষষ্ঠ উইকেটের জুটির পরও ২০৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মুলালি নেন ৩৭ রানে ৪ উইকেট। অ্যালেক স্টুয়ার্টের ৮৮ রানের ইনিংসে ৩ ওভার ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।২০০৭ বিশ্বকাপ সুপার এইটশ্রীলঙ্কা ২ রানে জয়ীআগের বিশ্বকাপে হেরে যাওয়ার প্রতিশোধ ২০০৭-এ নিয়ে নেয় শ্রীলঙ্কা। বিশ্বকাপে ইংল্যান্ড-শ্রীলঙ্কার ৮টি ম্যাচের মধ্যে এটিই ছিল সবচেয়ে রোমাঞ্চকর। উপুল থারাঙ্গা (৬৭) ও মাহেলা জয়াবর্ধনের (৫৬) হাফ সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে ৫০ ওভারে ২৩৫ রান তোলে শ্রীলঙ্কা। কিন্তু শেষ রুদ্ধশ্বাস উত্তেজনায়। চামিন্ডা ভাস, লাসিথ মালিঙ্গা ও দিলহারা ফার্নান্দোদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৩ রানে গিয়ে থামে ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য ১২, আর শেষ বলে ৩ রান দরকার ছিল। কিন্তু শেষ বলে কোনো রান নিতে পারেনি ইংলিশরা, ওভারেই তুলতে পারে ৯ রান। আবিদুল ইসলাম