বিশ্বকাপে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড লড়াই
‘কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান’—ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের লড়াইটা ঠিক এ রকম। দুই দেশ এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭৩ বার। নিউজিল্যান্ড জিতেছে ৩৫ ম্যাচ, শ্রীলঙ্কা ৩৩টি। চারটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত, একটি টাই। তবে লড়াইটা যখন বিশ্বকাপে, তখন শ্রীলঙ্কাকেই রাখতে হচ্ছে এগিয়ে। বিশ্বকাপে মুখোমুখি হওয়া আট ম্যাচের পাঁচটিতেই জিতেছে ’৯৬-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ড জিতেছে তিনটিতে। দুই দেশের সাম্প্রতিক পারফরম্যান্সও বলছে শ্রীলঙ্কা ফেবারিট। এই বিশ্বকাপেরই গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ১১২ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। তবে কিউইরা যে তাদের দিনে যেকোনো দলকে হারাতে পারে, গ্রুপ পর্বে পাকিস্তান-বধ এবং কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা-বধ করে সেটা প্রমাণ করেছে।১৯৭৯ বিশ্বকাপ প্রথম পর্ব৯ জুন ১৯৭৯, ট্রেন্ট ব্রিজশ্রীলঙ্কা: ৫৬.৫ ওভারে অলআউট ১৮৯ (অনুরা টেনেকুন ৫৯, রয় ডায়াস ২৫; ব্রায়ান ম্যাককেচনি ৩/২৫, ওয়ারেন স্টট ৩/৪৮)।নিউজিল্যান্ড: ৪৭.৪ ওভারে ১ উইকেটে ১৯০ (গ্লেন টার্নার ৮৩*, জিওফ হাওয়ার্থ ৬৩*; অজিত ডি সিলভা ১/৩৯)।ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: জিওফ হাওয়ার্থ১৯৮৩ বিশ্বকাপ প্রথম পর্ব১৩ জুন ১৯৮৩, ব্রিস্টলশ্রীলঙ্কা: ৫৬.১ ওভারে অলআউট ২০৬ (রঞ্জন মাদুগালে ৬০, দিলীপ মেন্ডিস ৪৩; রিচার্ড হ্যাডলি ৫/২৫, এউয়েন চ্যাটফিল্ড ২/২৪, জেরেমি কনি ২/৪৪)।নিউজিল্যান্ড: ৩৯.২ ওভারে ৫ উইকেটে ২০৯ (জিওফ হাওয়ার্থ ৭৬, গ্লেন টার্নার ৫০; অশন্তা ডি মেল ২/৩০)।ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: রিচার্ড হ্যাডলি১৯৮৩ বিশ্বকাপ প্রথম পর্ব১৮ জুন ১৯৮৩, ডার্বিনিউজিল্যান্ড: ৫৮.২ ওভারে অলআউট ১৮১ (মার্টিন স্নেডেন ৪০*, ব্রুস এডগার ২৭; অশন্তা ডি মেল ৫/৩২, সোমচন্দ্র ডি সিলভা ২/১১, রুমেশ রত্নায়েক ২/১৮)।শ্রীলঙ্কা: ৫২.৫ ওভারে ৭ উইকেটে ১৮৪ (রয় ডায়াস ৬৪*, ব্রেন্ডন কুরুপ্পু ৬২; মার্টিন স্নেডেন ২/৫৮)।ফল: শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: অশন্তা ডি মেল১৯৯২ বিশ্বকাপ প্রথম পর্ব২৫ ফেব্রুয়ারি ১৯৯২, হ্যামিল্টনশ্রীলঙ্কা: ৫০ ওভারে ৯ উইকেটে ২০৬ (রোশান মহানামা ৮০, অরবিন্দ ডি সিলভা ৩১; উইলি ওয়াটসন ৩/৩৭, ক্রিস হ্যারিস ৩/৪৩)।নিউজিল্যান্ড: ৪৮.২ ওভারে ৪ উইকেটে ২১০ (কেন রাদারফোর্ড ৬৫*, জন রাইট ৫৭; রুয়ান কালপাগে ২/৩৩)।ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: কেন রাদারফোর্ড২০০৩ বিশ্বকাপ প্রথম পর্ব১০ ফেব্রুয়ারি ২০০৩, ব্লুমফন্টেইনশ্রীলঙ্কা: ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ (সনাৎ জয়াসুরিয়া ১২০, হাশান তিলকরত্নে ৮১*; নাথান অ্যাস্টল ৩/৩৪, শেন বন্ড ২/৪৪)।নিউজিল্যান্ড: ৪৫.৩ ওভারে অলআউট ২২৫ (স্কট স্টাইরিস ১৪১, ক্রিস কেয়ার্নস ৩২; রাসেল আর্নল্ড ৩/৪৭, পুলাস্তি গুনারত্নে ২/২৪)।ফল: শ্রীলঙ্কা ৪৭ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সনাৎ জয়াসুরিয়া২০০৭ বিশ্বকাপ সুপার এইট১২ এপ্রিল ২০০৭, গ্রেনাডানিউজিল্যান্ড: ৫০ ওভারে ৭ উইকেটে ২১৯ (স্কট স্টাইরিস ১১১*, জ্যাকব ওরাম ৩১; মুরালিধরন ৩/৩২, ভাস ৩/৩৩)।শ্রীলঙ্কা: ৪৫.১ ওভারে ৪ উইকেটে ২২২ (সাঙ্গাকারা ৬৯*, জয়াসুরিয়া ৬৪; ভেট্টোরি ২/৩৫)।ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: চামিন্ডা ভাস২০০৭ বিশ্বকাপ সেমিফাইনাল২৪ এপ্রিল ২০০৭, কিংস্টনশ্রীলঙ্কা: ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৯ (মাহেলা জয়াবর্ধনে ১১৫*, উপুল থারাঙ্গা ৭৩; জেমস ফ্রাঙ্কলিন ২/৪৬)।নিউজিল্যান্ড: ৪১.৪ ওভারে অলআউট ২০৮ (পিটার ফুলটন ৪৬, স্কট স্টাইরিস ৩৭; মুরালিধরন ৪/৩১, দিলশান ২/২২)।ফল: শ্রীলঙ্কা ৮১ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মাহেলা জয়াবর্ধনে২০১১ বিশ্বকাপ প্রথম পর্ব১৮ মার্চ ২০১১, মুম্বাইশ্রীলঙ্কা: ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ (সাঙ্গাকারা ১১১, জয়াবর্ধনে ৬৬; টিম সাউদি ৩/৬৩, নাথান ম্যাককালাম ২/৪৮)।নিউজিল্যান্ড: ৩৫ ওভারে অলআউট ১৫৩ (রস টেলর ৩৩; মুরালিধরন ৪/২৫, অজন্তা মেন্ডিস ২/২৪)।ফল: শ্রীলঙ্কা ১১২ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: কুমার সাঙ্গাকারা