বিশ্বকাপের অনুষ্ঠান দলীয় সংকীর্ণতায় ম্লান: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে সরকার দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠতে পারেনি। তারা সংকীর্ণতার পরিচয় দিয়েছে। এতে পুরো আয়োজন ম্লান হয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব এ কথা বলেন।বিএনপির মহাসচিব বলেন, ‘অনুষ্ঠান দেখে মনে হয়েছে, এটি ছিল শুধু বঙ্গবন্ধু আর নৌকার প্রচারণা। অথচ আমাদের সমৃদ্ধ ইতিহাস আছে, তার অনেক কিছুই উপেক্ষিত হয়েছে।’ খোন্দকার দেলোয়ার আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে একটি মাত্র আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। তাঁর প্রটোকল বা অন্য কর্মকর্তাদের কোনো কার্ড দেওয়া হয়নি। এভাবে তো খালেদা জিয়া অনুষ্ঠানে যেতে পারেন না।’আজ যৌথসভায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়।জাতীয়তাবাদী তাঁতী দলের সঙ্গে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও অভিযোগ করেন, উদ্বোধনী অনুষ্ঠানে সরকার বাংলাদেশ নয়, দলকে তুলে ধরেছে।