বিশ্বকাপের আর কত দেরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ফুটবলার আর ফুটবল-ভক্তরাই যে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরুর অপেক্ষায় আছেন, তা কিন্তু নয়। বিশ্বকাপের দিকে চেয়ে আছেন অন্য খেলার তারকা এবং রাজনীতিবিদ ও সেলিব্রেটিরাও।নেলসন ম্যান্ডেলাদক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতামানুষকে অনুপ্রাণিত ও একসুতোয় গাঁথতে বিশ্বকাপ কতটা ভূমিকা রাখে, সেটা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি। দক্ষিণ আফ্রিকায় ফুটবলের জনপ্রিয়তা আছে এবং মানুষের মনে এটি বিশেষ একটা জায়গা নিয়ে আছে। এ কারণেই আমাদের মহাদেশে প্রথম যে বিশ্বকাপটা হচ্ছে, তার এত গুরুত্ব। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আয়োজক হতে পারায় আমরা সম্মানিত বোধ করছি।স্টুয়ার্ট পিয়ার্সইংল্যান্ডের সহকারী কোচখেলোয়াড় হিসেবেও বিশ্বকাপে আমি ছিলাম। দারুণ অভিজ্ঞতা ছিল সেটা। কিন্তু এবার যাচ্ছি কোচ হিসেবে। আমার জন্য এটা খুবই রোমাঞ্চকর। খেলোয়াড়দের ওপর যেভাবে আলো এসে পড়ে এবং টুর্নামেন্টের আবাহনের যে গতি, এর মতো কিছু আর আপনি খুঁজে পাবেন না। আপনি খুব করে যেটির দিকে তাকিয়ে থাকবেন, সেটি প্রথম ম্যাচ। এরপর সব হইচই এবং কথাবার্তা দলকে ঘিরেই।টনি অ্যাডামসসাবেক ইংলিশ ফুটবলারআমি ইংল্যান্ডের জয় দেখার অপেক্ষায় আছি। অন্য সবার মতো আমাদেরও ভালো সম্ভাবনা আছে। আমরা সেরা দলগুলোর একটি। এটা একটা কাপ ছিনিয়ে আনার প্রতিযোগিতা এবং পেনাল্টি শ্যুটআউটে সামান্য ভাগ্যের ছোঁয়া থাকলে আমরা এটা জিততেই পারি। আমার মনে হয়, ছেলেরা ওই অনুশীলনটা করছে!কোবি ব্রায়ান্টবাস্কেটবল তারকাআমার মনে হয়, বিশ্বের তাবৎ ফুটবল-ভক্ত আমার মতো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য উন্মুখ হয়ে আছে। আগে কখনো দক্ষিণ আফ্রিকায় যাইনি। তাই ভালো কিছু ম্যাচ দেখাই শুধু নয়, আমার পরিকল্পনা আছে ওখানকার সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার। বিশ্বের সেরা খেলোয়াড়েরা ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারটির জন্য লড়ছে—এটি দেখার মতো ভালো ব্যাপার আর কী হতে পারে! সবকিছুর আগে আমি অবশ্যই যুক্তরাষ্ট্রের সমর্থক। ইতালির প্রতি একটা দুর্বলতা আছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার অন্য যে বন্ধুরা আসছে, তারাও নিশ্চয়ই হূদয় উজাড় করে খেলবে, সমর্থন থাকবে তাদের জন্যও।অ্যালেক্স ফার্গুসনম্যানচেস্টার ইউনাইটেড কোচকোয়ার্টার ফাইনালে গেলে প্রতিযোগিতা সত্যিই জমে ওঠে। আমি কেপটাউনে সেমিফাইনাল ও জোহানেসবার্গে ফাইনাল দেখতে যাব। ফাইনালের জন্যই আমার অধীর অপেক্ষা। আমার মনে হয়, ব্রাজিল সেই পর্যন্ত থাকবে। আর ফাইনালে ব্রাজিলকে দেখা তো সব সময়ের জন্যই দারুণ ব্যাপার। ডেসমন্ড টুটুআর্চবিশপ, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকানবিশ্বকাপে আমি যা দেখার জন্য উন্মুখ হয়ে আছি, তা হলো বাফানা বাফানারা বিশ্বকাপ জিতবে। তবে এর চেয়েও বেশি চাইছি, বিশ্বকাপটা আমাদের সংঘবদ্ধ করে দিক। এটা একটা ঐতিহাসিক উপলক্ষ। এটা বিশ্বকে থামিয়ে দেবে এবং স্বাগতিক হিসেবে শুধু দক্ষিণ আফ্রিকার দিকেই নয়, গোটা বিশ্বের চোখ পুরো আফ্রিকাতেই নিবদ্ধ রাখবে। এই প্রথম বাইরের কিছু মানুষ আফ্রিকায় আসবে এবং তাদের দিগন্ত প্রসারিত হবে, তারা আফ্রিকা আর আফ্রিকার মানুষ সম্পর্কে জানবে। সত্যি, এটা অসাধারণ এক উপলক্ষ, যা অগুনতি মানুষকে করবে রোমাঞ্চিত।গাস হিডিঙ্কতিনবারের বিশ্বকাপ কোচনিরপেক্ষ হিসেবে (যদিও আমি ডাচদের জিততে দেখতে চাই!) সুন্দর খেলা দেখার অপেক্ষায় আছি। অবশ্যই সেটা পাল্টা আক্রমণ-নির্ভর আর রক্ষণাত্মক নয়। যদি সুন্দর আর আক্রমণাত্মক ফুটবল হয়, তাতে স্কোরশিটে কোনো গোল না থাকলেও মানুষ শেষ পর্যন্ত সেই ম্যাচটাকে মনে রাখে। এই বিশ্বকাপে আমি যদি কোচ হিসেবে থাকতাম, প্রতিটি ধাপেই ভালো ফল চাইতাম এবং বিশ্বের বুকে একটা দাগ ফেলে যেতে তা আনতে চাইতাম চিত্তাকর্ষক ফুটবল দিয়েই।কার্ল লুইসকিংবদন্তি স্প্রিন্টার, যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র কী করে, সেটি দেখারই অপেক্ষায় আছি আমি। বাছাইপর্বে তারা ভালো করেছে এবং আমাদের কিছু খেলোয়াড় ইউরোপের সেরা লিগে খেলছে। দলের ওপর প্রত্যাশার চাপ আছে। আমার ভাই পেশাদার ফুটবল খেলে, তাই আমি খেলাটার খোঁজখবর রাখি। সময় পেলেই বিশ্বকাপের খেলা দেখতে বসে যাব। ভালো একটা টুর্নামেন্টই হবে বলে আমার ধারণা।অস্কার পিস্টোরিয়াসপ্যারা-অলিম্পিয়ান, দক্ষিণ আফ্রিকাদক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কিছু দেখাতে পারবে—আমি এই অপেক্ষাতেই আছি। বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ আমাদের। বৈচিত্র্যময় এখানকার আবহাওয়া ও ভূগোল। এসব সুবিধা তো আমরা পাচ্ছিই। আমরা কি গ্রুপ পর্ব পেরোতে পারব? এটাই আসলে আমাদের লক্ষ্য হওয়া উচিত।রজার ফেদেরারটেনিসের কিংবদন্তিবিশ্বকাপ এলেই রোমাঞ্চ আমাকে ঘিরে ধরে। সেরাদের সেরা খেলোয়াড়দের সবচেয়ে বড় মঞ্চে দেখার সুযোগ এটা। ফুটবল খেলা আমার ভীষণ পছন্দের। তাই এটা আমার জন্য বিশেষ মুহূর্ত এবং নিজের দেশের হয়ে অনন্ত চাপের মধ্যে খেলোয়াড়েরা কেমন করতে পারে, সেটা দেখারও বড় সুযোগ এটি। দক্ষিণ আফ্রিকায় যেহেতু এটিই প্রথম বিশ্বকাপ, তাই এই বিশ্বকাপটা বিশেষ হবে বলেই মনে হয় আমার কাছে। আমার বিশ্বাস, দারুণ একটা পরিবেশ থাকবে এবং দুর্দান্ত একটা বিশ্বকাপ হবে।অস্কার ডেলা হয়াআমেরিকান বক্সারখেলাধুলা কীভাবে মানুষকে সহনশীলতা ও সমতার শিক্ষা দেয় বক্সিংয়ে এসে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে আমার। বিশ্বকাপ ফুটবলও আমার কাছে একই রকম। সামাজিক মিলনের জন্য এটা ইতিবাচক একটা শক্তি।ইংল্যান্ডভিত্তিক ফুটবল সাময়িকী ফোর ফোর টু থেকে ভাষান্তর