বিশ্বকাপের উদ্বোধনী খেলাটা মাঠে বসে দেখব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক মার ছক্কা আর আরটিভিতে গোল্লা। প্রথমটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান, আর পরেরটি সুস্ময় সুমন। দুটি ধারাবাহিকেই অভিনয় করছেন মীম। কথা হলো তাঁর সঙ্গে।ঢাকার বাইরে নাকি?হ্যাঁ, কক্সবাজারে। এখানে মোহন খানের পরিচালনায় নীল জোছনায় কালো সাপ ধারাবাহিকের শুটিং করছি। গত সপ্তাহে এসেছি। ফিরব ৪ ফেব্রুয়ারি। ‘মার ছক্কা’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকে আমার বন্ধুটি ক্রিকেট খেলার কিছুই বোঝে না। এ নিয়ে তার সঙ্গে আমার সারাক্ষণ খুনসুটি লেগেই থাকে। বিশ্বকাপ ক্রিকেটের খেলা মাঠে বসে দেখতে টিকিট সংগ্রহের জন্য নানা কৌশল আমরা অবলম্বন করি। বাসার অন্য সবার মধ্যেও বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বেশ উত্তেজনা।বাস্তবে বিশ্বকাপ ক্রিকেটের খেলা মাঠে গিয়ে দেখবেন?নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে, তা মিস করতে চাই না। এ সুযোগ বারবার আসে না। তাই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী খেলাটা মাঠে বসেই দেখার আয়োজন করেছি। এর বাইরে বাংলাদেশের আরেকটি খেলা মাঠে বসে দেখার পরিকল্পনা আছে।‘গোল্লা’ নাটকে আপনার চরিত্রটি কী ধরনের?নাটকটির শুটিং করেছিলাম সাত-আট মাস আগে। এখানে আমি মফস্বল শহরের একটি মেয়ে। আমরা দুই বোন। বাবা দোকানদার। এলাকার যুবকদের সঙ্গে আমাদের দুই বোনের বেশ মজার সম্পর্ক। এলাকায় একজন আগন্তুককে ঘিরে শুরু হয় নতুন ঘটনা। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে গোল্লা নাটকের গল্প এগোতে থাকে।নতুন কোনো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন?এটি আমার তিন নম্বর চলচ্চিত্র। পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। নাম আমার মন বলে তুমি আসবে। আমার আগের দুটি ছবি হলো আমার আছে জল ও আমার প্রাণের প্রিয়া। ভালোবাসা দিবসের জন্য কোনো নাটকে কাজ করেছেন?ভালোবাসা দিবসের কয়েকটি নাটকে কাজ করেছি। এর মধ্যে আছে জিএম সৈকতের এই রাত যদি ভোর না হতো, আতিকুর রহমানের তবু তুমি আমার ও মোস্তাফিজুর রহমান মানিকের দ্বিধা। ভালোবাসা দিবসের নাটকের বাইরেও ঢাকায় ফিরে কয়েকটি এক ঘণ্টার নাটকের শুটিং শুরু করব।