বিশ্বকাপের শুরুতে অনিশ্চিত টরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। তবে স্বস্তিতে নেই বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন। স্প্যানিশদের দুশ্চিন্তা ফুটবলারদের সামর্থ্য বা পারফরম্যান্স নিয়ে নয়, দুশ্চিন্তা আঘাত সমস্যা নিয়ে। বার্সেলোনার হয়ে খেলা জাভিকে নিয়ে বেশ আগে থেকেই সংশয় রয়েছে। সংশয় রয়েছে আরও দু-একজনকে নিয়ে। তবে গতকাল লিভারপুলের কাছে শোনা গেছে বড় দুঃসংবাদটা। আঘাতের কারণে লিভারপুলের খেলোয়াড় ফার্নান্দো টরেসকে বিশ্বকাপের শুরুতে পাচ্ছে না স্পেন!গত ৮ এপ্রিল বিনফিকার বিপক্ষে লিভারপুলের ৪-১ গোলে জয়ের ম্যাচে আঘাত পান টরেস। প্রায় এক মাস হয়ে গেলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি স্পেনের এই ফুটবলার কবে নাগাদ সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন। লিভারপুলের মেডিকেল স্টাফ পিটার ব্রুকনার গতকাল মঙ্গলবার বিবিসিকে বলেন, ‘টরেস কবে মাঠে ফিরতে পারবেন তা অনিশ্চিত। তিনি আঘাত কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তবে যেভাবে উন্নতি হচ্ছে, তা অব্যাহত থাকলে বিশ্বকাপের কোনো একপর্যায়ে খেলতে সক্ষম হবেন টরেস।’১৬ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে স্পেন। গ্রুপ পর্যায়ে তাদের অন্য দুই প্রতিপক্ষ হন্ডুরাস ও চিলি। নকআউট পর্বে উঠলে স্পেনকে খেলতে হবে ব্রাজিল, পর্তুগাল, আইভরিকোস্ট ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যেকোনো একটি দলের বিপক্ষে। দলের আঘাত সমস্যা সম্পর্কে স্পেনের কোচ ভিসেন্ট ডেল বোস্ক বলেন, ‘আমি সেই সময়ের জন্য অপেক্ষা করছি, যখন দলের সব খেলোয়াড় বলবেন, আমরা ফিট। পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনে আমাদের ঝুঁকি নিতে হবে। আমরা নিশ্চই চার-পাঁচ জন খেলোয়াড়কে নিয়ে সংশয় থাকার পরও দক্ষিণ আফ্রিকায় যেতে পারি না।’