বিশ্বজিত্ হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিত্ দাস হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিশ্বজিত্ হত্যাকাণ্ড টিভিতে দেখেছি। এতে মনে হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য নিজেদেরকে হিরো হিসেবে তুলে ধরতে বিশ্বজিেক নৃশংসভাবে হত্যা করা হয়, যা টিভি ক্যামেরায় তুলে ধরা হয়েছে।আজ সোমবার চাঁদপুরের আদালতে তিনটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এহসানুল হক মিলন এসব কথা বলেন।মিলনের আইনজীবীরা বলেন, মিলন ও তাঁর স্ত্রী নাজমুন নাহারসহ সংসদীয় এলাকা কচুয়ার অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে বর্তমান সরকারের বিভিন্ন সময়ে এ পর্যন্ত ৩১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মিলন বর্তমানে জামিনে রয়েছেন। ২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হওয়ার পর মিলন প্রায় দেড় বছর কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। মিলনের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।