বিশ্বজিৎ হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ অভিযোগপত্র গঠন করেন। একই সঙ্গে মামলার বিচার নিষ্পত্তি করতে পরবর্তী পদক্ষেপ নিতে বিষয়টি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান।এর আগে এ হত্যাকাণ্ডের বিষয়ে সূত্রাপুর থানায় করা পুলিশি মামলা এবং আইনজীবীদের মারধরের অভিযোগে করা একটি নালিশি মামলার অভিযোগের তদন্ত একসঙ্গে করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তদন্ত কর্মকর্তা নালিশি মামলার অভিযোগের বিষয়ে তদন্ত না করে প্রতিবেদন দাখিল করেছেন বলে দাবি করেন মামলার বাদী আইনজীবী মাহবুবুল আলম। তাই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিলের জন্য গত ২০ মার্চ সময় চেয়ে আবেদন করেন এই আইনজীবী। আদালত শুনানির জন্য আজ তারিখ ধার্য করেছিলেন। তবে আদালত আজ তাঁর আবেদন খারিজ করে দেন।গত ৫ মার্চ বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে ঘটনার সময় বিশ্বজিতের পরনে থাকা শার্ট জব্দ করা হয়নি। আদালত সূত্র জানায়, এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আদালত চত্বর থেকে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে তাঁদের পরে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর বাকি সাতজনকে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তবে সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় চারজনের অব্যাহতির আবেদন করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে ১৪ জনকে পলাতক দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।অভিযোগপত্রে বলা হয়, আইনজীবীদের মারধর ও বিশ্বজিেক হত্যা করায় ২১ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৩২/৩০২ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়। আইনজীবীদের করা মামলায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ করা হলেও অভিযোগপত্রে এ বিষয়ে কিছু বলা হয়নি।মামলার বিবরণ: ২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিেক (২৪)। ওই দিন বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন অবরোধ প্রতিরোধ করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধীদলীয় কর্মীদের ধাওয়া দেন। এতে আতঙ্কিত হয়ে পথচারী বিশ্বজিত্ দৌড়ে পার্কের উত্তর পাশের একটি ডেন্টাল ক্লিনিকে (দোতলায়) আশ্রয় নেন। তখন ছাত্রলীগের কর্মীরা দোতলায় উঠে বিশ্বজিেক ধরে চাপাতি দিয়ে কোপান এবং রড-লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। সেখান থেকে মারতে মারতে নিচে নামিয়ে আবার তাঁকে চারদিক থেকে ঘিরে বর্বর নির্যাতন করা হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের কর্মীরা ছাত্রলীগের হামলার এ দৃশ্য ক্যামেরায় ধারণ করেন, যা পরে প্রকাশ করা হয়।হাইকোর্টের নির্দেশে গণমাধ্যমে প্রচারিত ছবি দেখে গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্বজিতের ওপর হামলায় জড়িত হিসেবে ২১ জনকে চিহ্নিত করা হয়। তাঁরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। এঁদের মধ্যে সাতজনকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, রাশেদুজ্জামান ওরফে শাওন, এমাদদুল হক, কাইয়ুম মিয়া, এইচ এম কিবরিয়া ও সাইফুল ইসলাম।