বিশ্বজিৎ হত্যায় ছাত্রলীগ জড়িত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আজ বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও গ্রেপ্তার হওয়া আটজনকে কেন আদালতে হাজির করা হয়নি—সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচার শেষ করার জন্য সরকার কাজও করে যাচ্ছে।আলোচনা সভায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।