বিশ্বজিৎকে নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতজীবনে কুমার বিশ্বজিতের ৩০ বছরের নানা কর্মকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র। পাঁচ মিনিট ব্যাপ্তির এই তথ্যচিত্রের নাম রাখা হয়েছে থার্টি ইয়ারস অব কুমার বিশ্বজিৎ। আগামী ২৯ অক্টোবর তথ্যচিত্রটি প্রকাশ করা হবে। একই দিনে কুমার বিশ্বজিতের ৪০টি গানের চারটি পৃথক অ্যালবাম বের করা হবে। নতুন চারটি অ্যালবাম হচ্ছে স্বপ্নের আনাগোনা, একটা আকাশ, মেঘের পালকি ও প্রেমের আবাস। অ্যালবাম চারটি বাজারে আনবে জি-সিরিজ।কুমার বিশ্বজিৎ বলেন, ‘তথ্যচিত্র এবং প্রকাশনীতে আমার সংগীতজীবনের অনেক অজানা কিছুই স্থান পাচ্ছে। এ ছাড়া আমার দীর্ঘ চলার পথে যাঁরা বিভিন্নভাবে সাহস ও প্রেরণা জুগিয়েছেন, তাঁদের মূল্যবান মতামতও থাকছে।’তিনি আরও বলেন, ‘অ্যালবাম চারটির প্রকাশনা উপলক্ষে গানগুলোর গীতিকার ও সুরকার এবং সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। যাঁদের সহযোগিতায় আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি, তাঁদের সবাইকে সঙ্গে নিয়েই অ্যালবামগুলো প্রকাশ করতে চাই।’পুরো অনুষ্ঠানটি করা হবে গ্রামীণফোনের নিজস্ব কার্যালয়ে।উল্লেখ্য, গত রোজার ঈদে কুমার বিশ্বজিতের ৪০টি গান মুঠোফোনে প্রকাশ করা হয়েছিল।