বিশ্বজুড়ে চলছে বর্ষবরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়ে শুরু হয়েছে উৎসব আর আনন্দ। আতশবাজি, আলোকসজ্জা, নাচ-গান, খাবারের উত্সবে মেতেছে বিভিন্ন দেশের মানুষ। খবর বিবিসি ও আল জাজিরার। বরাবরের মতো এবারও সিডনির হারবার সেতুর কাছে শুরু হয়েছে জমজমাট উৎসব। চলছে আতশবাজির প্রদর্শনী। সিডনিতে মানুষ মেতেছে গানবাজনা আর রঙিন উৎসবে। হারবার সেতুতে ১৫ লাখ মানুষ জল উৎসবে মেতেছে। সাত টনের বেশি আতশবাজি পোড়ানো হবে আজ। নিউজিল্যান্ডও মেতেছে আকাশচুম্বী আতশবাজির প্রদর্শনীতে। লন্ডনের টেমস, মস্কোর রেড স্কোয়ার, ক্রেমলিন, হংকংয়ের ভিক্টোরিয়া হারবার, কুয়ালালামপুর, তাইপে, স্টকহোম, আমস্টার্ডাম, চীন মেতেছে নতুন বছরের আনন্দে।রাত যত বাড়বে, ততই বাড়বে উৎসবের আনন্দ। যুক্তরাষ্ট্রের টাইম স্কোয়ারে মধ্যরাতে অনুষ্ঠিত হবে নিউ ইয়ার ইভ বল উৎসব। কোপাক্যাবানা সমুদ্রসৈকতে ১৬ মিনিট ধরে ২৪ টন আতশবাজি পোড়ানো হবে। সেখানে জমেছে ২০ লাখ মানুষ। এবারও নিউইয়র্কের টাইম স্কোয়ারে চলছে কাউন্ট ডাউন। মধ্যপ্রাচ্যেও চলছে নতুন বছরের আনন্দ-উত্সব। বুর্জ খলিফায় চলবে উৎসবের আনন্দ। মস্কো, প্যারিস ও লন্ডনেও চলছে নতুন বছরের আনন্দ-উৎসব। মিয়ানমারে এবার প্রথমবারের মতো নতুন বছর বরণের অনুষ্ঠান হচ্ছে। এত দিন সামরিক জান্তা সরকার থাকায় আনন্দ করতে পারেনি মিয়ানমারবাসী। ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ উৎসবে যোগ দিয়েছে। মিয়ানমারের অধিবাসীরা আতশবাজি পোড়ানোর আনন্দে মেতেছে। মিয়ানমারের টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বর্ষবরণের অনুষ্ঠান।