বিশ্বজুড়ে জন্মদিনের উৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধশতক পূর্ণ করতে যাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। আগামী বছর ৩ জুলাই ৫০ বছর পূর্ণ হবে তাঁর। এ জন্য ভাবছেন বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এই তাৎপর্যপূর্ণ জন্মদিনের উৎসব উদ্যাপন করবেন। টম ক্রুজের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ফিমেল ফার্স্ট সাময়িকীতে প্রকাশিত খবরে বলা হয়, ‘৩ জুলাই পঞ্চাশে পা দিতে যাচ্ছি। এ উপলক্ষে বিরাট উৎসব করতে হবে। প্রতিটি দেশে গিয়ে আমি এই উৎসব করতে চাই। দেখো তোমরা, আমি ৫০ পূর্ণ করা একজন মানুষ!’ আইএএনএস।