বিশ্বজোড়া পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা প্রতিযোগের স্লোগানটা আমার খুব ভালো লাগে। ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি।’ ভাষা প্রতিযোগ তো আসলে একটা উৎসব। আনন্দের উৎসব। কি আঞ্চলিক, কি জাতীয় উৎসব—সবখানেই শিশু-কিশোরেরা সুন্দর সুন্দর প্রশ্ন করে, কেউ বা গান গায়, কেউ বা আবৃত্তি করে। আরেকটা লাভ হয়, আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা কাছে থেকে দেখি এই অনুষ্ঠানগুলোতে। ড. মাহবুবুল হক, ড. মহাম্মদ দানীউল হক, ড. ভীষ্মদেব চৌধুরী, ড. বিশ্বজিৎ ঘোষ, ড. সৈয়দ আজিজুল হক প্রমুখ। এই অনুষ্ঠানে আমাদের দেশের ভাষাবিশেষজ্ঞরা তো আসেনই। আসেন আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ, মুহম্মদ জাফর ইকবালের মতো স্বনামধন্য লেখকেরা। সুন্দর সুন্দর কথা বলেন তাঁরা।এখানে যারা আসে, উৎসবে মিলিত হয়, তাদের চোখেমুখে আমি দেখতে পাই দেশের জন্য, ভাষার জন্য, মানুষের জন্য ভালোবাসা। তারা যখন বড় হবে, তারা দেশকে আলোকিত করবে, পাল্টে দেবে। এখন চলছে তারই প্রস্তুতি।ভাষা প্রতিযোগও সেই প্রস্তুতিরই অংশ। পাওলো কোয়েলিওর আলকেমিস্ট বইতে একটা গল্প আছে।একজন বাবা তাঁর ছেলেকে পাঠালেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির প্রাসাদে, উপদেশ নেওয়ার জন্য। ছেলেটি মরুভূমি পাড়ি দিয়ে, পাহাড় ডিঙিয়ে জ্ঞানী ব্যক্তির প্রাসাদে হাজির হলো।জ্ঞানী ব্যক্তি তখন তাঁর বৈঠকখানায় বসে সমবেত দর্শনার্থীদের উপদেশ দিচ্ছিলেন।ছেলেটি তার বাবার লেখা চিঠি তুলে দিল জ্ঞানী ব্যক্তির হাতে। তিনি বললেন, ‘তুমি একটা কাজ করো। পুরো প্রাসাদটা ঘুরে ঘুরে দেখো। তবে একটা শর্ত আছে। তোমাকে একটা চামচ দিচ্ছি। সেই চামচে তেল ভরে দিচ্ছি। তুমি পুরো বাড়িটা ঘুরবে, কিন্তু তোমার চামচ থেকে যেন তেল পড়ে না যায়। সমস্ত বাড়িটা ঘোরা হয়ে গেলে তোমাকে আমি উপদেশ দেব।’ছেলেটি পুরো বাড়ি ঘুরছে। তার হাতে চামচ, চোখ চামচের দিকে। চামচ থেকে যেন তেল পড়ে না যায়।বাড়ি ঘোরা হয়ে গেলে সে ফিরে এল জ্ঞানী ব্যক্তির সামনে। বলল, ‘পুরো বাড়ি ঘুরেছি। এই যে আমার চামচ, দেখুন, এক ফোঁটা তেলও পড়েনি। এবার আপনি আমাকে উপদেশ দিন।’জ্ঞানী ব্যক্তি বললেন, ‘আচ্ছা, তুমি তো পুরো বাড়ি ঘুরেছ। বলো তো, পাশের ঘরে কী আছে?’ছেলেটি বলল, ‘পাশের ঘরে কী আছে, আমি জানি না। কারণ, আমি সারাক্ষণ চামচের দিকে তাকিয়ে ছিলাম।’জ্ঞানী ব্যক্তি বললেন, ‘বলো, দ্বিতীয় ঘরে কী আছে?’‘তাও জানি না।’তিনি বললেন, ‘তুমি আবার যাও। কোন ঘরে কী আছে, তা ভালো করে দেখো। উপভোগ করো। তবে শর্তটা কিন্তু রইলই, চামচ থেকে যেন তেল পড়ে না যায়।’ছেলেটি আবার গেল। পাশের ঘরে গিয়ে দেখে, দেয়ালে সুন্দর সুন্দর চিত্রকর্ম। সে দুই চোখ ভরে দেখল। সব দেখে ফিরে এসে সে বলল, ‘এবার আমি বলতে পারব, কোন ঘরে কী আছে।’জ্ঞানী ব্যক্তি বললেন, ‘তোমার চামচের তেল কোথায়?’ছেলেটি তাকিয়ে দেখল, তেল পড়ে গেছে। চামচ শূন্য।জ্ঞানী ব্যক্তি বললেন, ‘এটাই তোমার জন্য আমার উপদেশ। আমরা আমাদের চারপাশে যা আছে তা দেখব, উপভোগ করব, কিন্তু চামচ থেকে যেন তেল পড়ে না যায়।’আমাদেরও তা-ই করতে হবে। লেখাপড়া ভালোভাবে করতে হবে, অভিভাবকদের কথা শুনতে হবে। শিক্ষকদের কথা মান্য করতে হবে।আবার আমাদের চারপাশে জগতের আনন্দযজ্ঞেও শামিল হতে হবে। সবকিছু উপভোগ করতে হবে।‘আকাশ আমায় শিক্ষা দিলউদার হতে ভাই রে,কর্মী হবার মন্ত্র আমিবায়ুর কাছে পাই রে।পাহাড় শিখায় তাহার সমান-হই যেন ভাই-মৌনমহান,খোলা মাঠের উপদেশে-দিল-খোলা হই তাই রে।বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র,নানান ভাবে নতুন জিনিসশিখছি দিবারাত্র।... ... ... ... ...এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যেসব পাতায় পাতায়শিখছি সে সব কৌতূহলে,নেই দ্বিধা লেশমাত্র।’আনিসুল হক: কথাসাহিত্যিক, উপসম্পাদক প্রথম আলো।