বিশ্বনাথে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন
২০১০ সালের এসএসসি পরীক্ষায় বিশ্বনাথ উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট এক হাজার ৭৩ জন ছাত্রছাত্রী (ছাত্র ৫০৭ জন ও ছাত্রী ৫৬৬ জন) অংশগ্রহণ করে ৭৯৬ জন উত্তীর্ণ হয়েছে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ১৯ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭৭.৮৬%। উপজেলার পাসের হারের দিক দিয়ে শীর্ষস্থান পেয়েছে দেওকলস উচ্চবিদ্যালয় (৯৬.২৯%)। আর সর্বনিন্ম স্থান পেয়েছে শহীদ জিয়াউর রহমান উচ্চবিদ্যালয় (৩৩.৩৩%)। অন্যদিকে উপজেলার সর্বোচ্চ নয়টি জিপিএ-৫ পেলেও উপজেলা পর্যায়ের সেরা দশে স্থান হয়নি শতবর্ষী রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয়ের। ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় রামপাশা ইউনিয়নের একলিমিয়া উচ্চবিদ্যালয় সিলেট শিক্ষা বোর্ডে ১০ম স্থান করলেও এবারের পরীক্ষায় বিশ্বনাথ উপজেলা পর্যায়ে পেয়েছে চতুর্থ স্থান। উপজেলা পর্যায়ের ফলাফলের চিত্র হচ্ছে, দেওকলস উচ্চবিদ্যালয় (৯৬.২৯%) ও জিপিএ-৫ পেয়েছে দুটি, দশঘর উচ্চবিদ্যালয় (৯৬.০০%), রাগীব রাবেয়া উচ্চবিদ্যালয় (৯৪.২৮%), একলিমিয়া উচ্চবিদ্যালয় (৯২.৫০%) ও জিপিএ-৫ পেয়েছে একটি, পিএমসি একাডেমী (৮৮.৮৮%), জনকল্যাণ উচ্চবিদ্যালয় (৮৮.৩৭%), চান্দভরাং উচ্চবিদ্যালয় (৮৭.০৯%) ও জিপিএ-৫ পেয়েছে একজন, দৌলতপুর উচ্চবিদ্যালয় (৮৫.২৯%) ও জিপিএ-৫ পেয়েছে দুজন, সিঙ্গেরকাছ উচ্চবিদ্যালয় (৮১.৮১%), জাফরাবাদ উচ্চবিদ্যালয় (৮১.৩৩%) ও জিপিএ-৫ পেয়েছে দুজন, আশুগঞ্জ উচ্চবিদ্যালয় (৮০.৭৬%), জাগরণ উচ্চবিদ্যালয় (৮০.৪৮%) ও জিপিএ-৫ পেয়েছে একটি, সফাত উচ্চবিদ্যালয় (৭৮.৯৪%), বেতসান্দি উচ্চবিদ্যালয় (৭৬.৪৭%), তাহির আলী উচ্চবিদ্যালয় (৭৬.৪৭%), রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয় (৭৫.৪৯%) ও জিপিএ-৫ পেয়েছে নয়টি, শাহপিন উচ্চবিদ্যালয় (৭৫.০০%), প্রগতি উচ্চবিদ্যালয় (৭৩.৯১%), জমির আহমদ উচ্চবিদ্যালয় (৭৩.৮০%), হাজি মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় (৭৩.৩৩%), উত্তর বিশ্বনাথ উচ্চবিদ্যালয় (৭১.৮৭%), লজ্জাতুন নেছা উচ্চবিদ্যালয় (৭১.৭৯%) ও জিপিএ-৫ পেয়েছে একটি, আল-আযম উচ্চবিদ্যালয় (৬৬.৬৬%), কোনরাই উচ্চবিদ্যালয় (৬৬.৬৬%), বাউসি উচ্চবিদ্যালয় (৬৫.১১%), দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চবিদ্যালয় (৬৫.০০%), সৎপুর উচ্চবিদ্যালয় (৫৪.৫৪%), হজরত শাহজালাল উচ্চবিদ্যালয় (৫২.৯৪%), শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় (৩৩.৩৩%)।