বিশ্বনাথে তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে গতকাল হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। আজ সোমবার বিশ্বনাথ থানা-পুলিশ বাদী হয়ে মামলা তিনটি করেন। থানা ঘেরাও করে বিক্ষোভ থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে।মামলা তিনটির মধ্যে দ্রুত বিচার আইনে ৭১ জনকে আসামি করে একটি মামলা করা হয়। আর হামলার ঘটনায় করা আরও দুটি মামলায় যথাক্রমে ৭১ ও ৬৩ জনকে আসামি করা হয়।এদিকে আজকের হরতালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি মাঠে রয়েছেন পুলিশ সদস্যরা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা সদরে বিএনপির নেতা-কর্মীদের দেখা যায়নি।