বিশ্বনাথে ফুটবল টুর্নামেন্টে উদীয়মান জয়ী
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বিশ্বনাথেরগাঁও গ্রামের পুষ্পসৌরভ স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রথম নিউ ইয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৫ জানুয়ারি গ্রামের পূর্বের মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় উদীয়মান স্পোর্টিং ক্লাব মিরেরচর ট্রাইবেকারে ৫-৪ গোলে সূর্যকিরণ স্পোর্টিং ক্লাব রাজনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। ক্লাবের পৃষ্ঠপোষক আবদুল আহাদের সভাপতিত্বে ও সদস্য আবদুল সালামের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিক আলী, ইসমাইল আলী, আমির আলী, নজরুল ইসলাম, মছদ্দর আলী, রুপক কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন আবদুল হাই, রইছ আলী, আব্দুর রব, সিহাব উদ্দিন, মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান গেদা, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, পাকি মিয়া, ইছাক আলী, শহিদ আলম, আবদুল করিম, ইছুব আলী প্রমুখ।