বিশ্বনাথে বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনাথ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয় বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। স্থানীয় রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আজিজুর রহমান। শেখ ফজর রহমানের সভাপতিত্বে ও শিহাব আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম, নূর আলী, রূপক দে, আবদুল কুদ্দুছ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আবদুল কাদির।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ৮৬টি জুটি অংশ নিয়েছে।