বিশ্বনাথে ১১তম বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সিলেটের বিশ্বনাথে ৪ ডিসেম্বর বিশ্বনাথ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১১তম বিজয় দিবস টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী। অ্যাসোসিয়েশনের সভাপতি কয়ছর চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এ কে এম তুহেম ও সাংগঠনিক সম্পাদক শুভরাজ চন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ পংকি খান।বিশেষ অতিথির বক্তৃতা দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মবশ্বির আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, বিশ্বনাথ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সুব্রত দে, প্রথম আলোর বিশ্বনাথ প্রতিনিধি প্রণঞ্জয় বৈদ্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল আহমদ। উদ্বোধনী খেলায় অগ্রণী ক্রিকেট ক্লাব (দেওকলস) ৩১ রানের ব্যবধানে মানিক মিয়া ক্রিকেট ক্লাবকে (ভোগশাইল) হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর ও মন সুস্থ রাখতে প্রত্যেক মানুষের খেলাধুলা করা অত্যন্ত জরুরি। তা ছাড়া লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ছাত্রছাত্রীকে আরও মনোযোগী করে তোলে। খেলাধুলার সঙ্গে জড়িত যুবসমাজ থাকে মাদকের কাছ থেকে অনেক দূরে। খেলাধুলা হচ্ছে মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম উৎকৃষ্ট পন্থা। তাই আমাদের সবাইকে এর পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।