বিশ্বনাথে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন বাজার ধানহাটার মাঠে আজ শনিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি হয়েছে। যুবদলের নেতা-কর্মীদের দুটি পক্ষ আজ দুপুর দুইটায় ধানহাটার মাঠে জনসভা ডাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে একই নামে যুবদলের দুই পক্ষের নেতা-কর্মীরা দুটি সংগঠন করেছেন। সংগঠন দুটি হলো, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমানের নেতৃত্বাধীন সংগঠন ‘ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ’ ও যুবদলের সাধারণ সম্পাদক আব্বাস আলী ও সদস্য নিজাম উদ্দিনের নেতৃত্বাধীন ‘ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ’। তারা আজ একই সম েএকই জায়গায় জনসভা ডাকে।