বিশ্বনাথে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা জামায়াত সমাবেশের ডাক দেওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নতুন বাজারে অটোরিকশা স্ট্যান্ডের কাছে আজ বেলা দুইটায় যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সমাবেশ ডাকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। একই স্থানে ‘যুদ্ধাপরাধীদের বিচার, ট্রাইব্যুনাল, শীর্ষ নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল’-এর দাবিতে আজ বেলা তিনটায় সমাবেশ ডাকে উপজেলা জামায়াতে ইসলামী।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনামণি চাকমা বলেন, একই স্থানে দুই পক্ষ সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।