বিশ্ববিদ্যালয় জীবনকে ঘৃণা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এসেছেন নাওমি হ্যারিস। তারপর যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন এই হলিউড তারকা! ভুলেও আর সেই পথ মাড়াবেন বলেও মনে হয় না। কারণ নাওমি বলছেন, তিনি নাকি তাঁর বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে ঘৃণাই করেন! কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পেমবর্ক কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন ১৯৯৮ সালে। সেই জীবন নিয়ে বললেন, ‘সত্যি আমি তা ঘৃণা করি। মনে আছে, সারা রাত জেগে তখন জীবনের মানে খোঁজার চেষ্টা করতাম। সেখানে যারা থাকত, তাদের কারোরই সঙ্গে মানিয়ে নিতে পারতাম না। সবাই ছিল অন্যরকম। নিজেকে খুব একা লাগত তখন!’ আইএএনএস।