বিশ্ববিদ্যালয়ছাত্র হূদয়ের খোঁজ মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসেও খোঁজ মেলেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ উদ্দীন ওরফে হূদয়ের। গত ১১ মে রাজধানীর ওয়ারীর বাসা থেকে ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়ে আর বাসায় ফেরেননি হূদয়।এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে ১২ ও ১৭ মে সূত্রাপুর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে মামলা করা হয়েছে। মামলাটি এখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।জানতে চাইলে তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, হূদয়কে খুঁজে পেতে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে। হূদয়কে খুঁজে পেতে ডিবির পক্ষ থেকে সব রকম চেষ্টা চলছে। ডিবি সূত্র জানায়, তদন্তে ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে, নিখোঁজ হওয়ার দিন সকাল সাড়ে নয়টার দিকে হূদয় রাজধানীর ফার্মগেট এলাকায় ছিলেন। এরপর তাঁর আর কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। তাঁর ব্যবহূত মুঠোফোনটিও এর পর থেকে বন্ধ রয়েছে। এ ব্যাপারে দায়ের করা মামলা ও জিডিতে বলা হয়, গত ১১ মে রাতে হূদয়ের নানির মুঠোফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে একটি মেয়ে হূদয় আছে কি না, জানতে চায়। পরে হূদয়ের মা বিলকিস বেগম ওই নম্বরে যোগাযোগ করেন। তখন ওই মেয়ে জানায়, হূদয়কে তার জরুরি দরকার, বাসায় ফিরলে যেন ওই মেয়েকে ফোন করে। ওই মেয়ের কাছে হূদয়ের মা জানতে চান, সে কী করে হূদয়ের নানির মুঠোফোনের নম্বর পেল। তখন মেয়েটি তা এড়িয়ে যায়। এজাহারে বাদী মাসুম অপু আরও উল্লেখ করেন, ‘গত ১২ মে আমার নিজের মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে তৌহিদুল ইসলাম ওরফে বাদল নামের এক ব্যক্তি দাবি করেন, তাঁর ভাতিজিকে পাওয়া যাচ্ছে না। তিনি আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাঁকে তেজগাঁও থানায় আসতে বললে তিনি প্রথমে রাজি হননি। বারবার আমাকে বাইরে দেখা করার জন্য চাপ দেন। তাঁর কথাবার্তায় আমার সন্দেহ হয়। তাই আমি নিরাপত্তার কারণে থানা ছাড়া অন্য কোথাও কথা বলতে রাজি হইনি। পরে ১২ মে রাত পৌনে আটটায় আমি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে বাদল নামে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে ফোন করলে তিনি পাঁচ-ছয়জন লোক নিয়ে সেখানে আসেন। একপর্যায়ে ওই বাদল আমাকে আবার থানার বাইরে গিয়ে আলাপ করার প্রস্তাব দেন। আমি নিজের নিরাপত্তার কারণে তাতে রাজি হইনি। পরে ওই বাদল আমার ভাগনে হূদয় সম্পর্কে উল্টা-পাল্টা কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি এমনও বলেন যে “আসুন, আমরা সমঝোতার ভিত্তিতে একসঙ্গে হূদয়কে খুঁজি।” থানা থেকে বের হওয়ার পর ওই বাদল আমাকে পরোক্ষভাবে ভয়ও দেখান। তাঁর কথাবার্তা এবং আরও কিছু পরিস্থিতিতে আমার ধারণা হয় যে আমার ভাগনে নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি জানেন। তিনি তাঁর বাসার ঠিকানাও বলতে রাজি হননি। শুধু বলেছেন তেজকুনিপাড়ায় তাঁর বাসা।’এজাহারে বলা হয়, ইতিমধ্যে বাদী তেজগাঁও থানার পুলিশের সহায়তায় ওই বাদলের তেজকুনিপাড়ার বাসা শনাক্ত করে সেখানে যান। তখন থানার উপপরিদর্শক শাহ আলম সরকারের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়, দুই পক্ষ একসঙ্গে হূদয়কে খুঁজবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে। কিন্তু পরবর্তী সময়ে হূদয়ের পরিবারের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও বাদল কিংবা তাঁর পরিবারের কেউ কোনো সাড়া দেননি। তাঁরা রহস্যজনক আচরণ করেন। এমনকি একপর্যায়ে তাঁরা ফোন ধরাও বন্ধ করে দেন বলে মামলায় উল্লেখ করা হয়।এদিকে একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন হূদয়ের মা বিলকিস বেগম। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকি ৎ সাধীন। হূদয়ের বৃদ্ধা নানিও নাতির চিন্তায় অসুস্থ হয়ে এখন বারডেম হাসপাতালে ভর্তি আছেন। চিকি ৎ সাধীন বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, হূদয় ওই দিন একটি টি-শার্ট ও জিনসের প্যান্ট পরে বাসা থেকে বের হয়েছিলেন, আর কোনো কাপড় নেননি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ফি বাবদ তাঁকে যে টাকা দেওয়া হয়েছিল, সে টাকাও তাঁর পড়ার টেবিলে পাওয়া গেছে। তিনি যেতে পারেন—সম্ভাব্য এমন সব আত্মীয়স্বজনের বাসায়ও খোঁজ করা হয়েছে, কিন্তু কোথাও তাঁর কোনো তথ্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে হূদয়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১১ মে থেকে তিনি আর ক্লাসে যাননি। এর মধ্যে তাঁর বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে।