বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন নেই!
আয়েশা আক্তার কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। থাকেন সিলেট নগরের জিন্দাবাজার এলাকায়। সকাল ৯টায় ক্লাস শুরু। তাই তাকে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী বাস ধরতে হয়। সময়ের অভাবে অনেক সময় না খেয়েই বাসা থেকে বের হন। কিন্তু ক্যাম্পাসে ক্যান্টিন না থাকায় দুপুর পর্যন্ত না খেয়েই থাকতে হয় তাকে। এ ছাড়া বিকালে ক্লাস থাকলে দুপুরের খাবারটাও খেতে হয় হোটেলে। কিন্তু হোটেলের খাবার স্বাস্থ্যসম্মত না হওয়ায় খেতে এক ধরনের অস্বস্তি হয় আয়েশার। প্রায়শই পেটের পীড়ায়ও ভুগতে হয় তাকে। ক্যান্টিন না থাকায় আয়েশার মতো এমন সমস্যায় প্রতিনিয়ত পড়তে হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।শিক্ষার্থী ও প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো কোনো ক্যান্টিন খোলা হয়নি। জানা যায়, আগে যখন ভেটেরিনারি কলেজ হিসাবে ছিল তখন এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে ক্যান্টিন ছিল। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কিছু ছাত্রনেতা ও কর্মীর টাকা না দিয়ে খাওয়া ও চাঁদাবাজির কারণে তা বন্ধ হয়ে যায়। এর পর থেকে আজ অবধি আর ক্যান্টিনটি খোলার উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের ছাত্র মো. ফারুক হোসেন বলেন, ক্যাম্পাসে ক্যান্টিন না থাকায় নাশতা করতে পাশের বাজারে যেতে হয়। ফলে অনেক সময় সকালের প্রথম ক্লাসটি মিস হয়। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের প্যাথলজি বিভাগের্র প্রভাষক্র মো. আল মামুন বলেন,্রক্যান্টিন না থাকায় দুপুরে অনেক সময় না খেয়েই ক্লাস নিতে হয়। এ কারণে প্রায়ই স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে হয়। কৃষি অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শাহ আলমগীর বলেন, আমরা শিক্ষকরা একসঙ্গে বসে যে চা খাব সে সুযোগটাও ক্যাম্পাসে নেই। বিকালে পাশের বালুচর বাজারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনা বেশি থাকায় সেখানে যেতেও স্বস্তিবোধ করি না। এ ছাড়া অতিথি এলে এক কাপ চা দিয়ে আপ্যায়ন করতেও হিমশিম খেতে হয়। ক্যান্টিন থাকলে এ রকম সমস্যায় পড়তে হতো না।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্রড. মো. আবদুল আউয়াল ক্যান্টিন না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান,্র্রকর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে সজাগ রয়েছে। এরই মধ্যে ক্যাফেটেরিয়া স্থাপনের সব প্রক্রিয়া শেষ হয়েছে।