বিশ্বব্যাংক নয়, সরকারই প্রতারণা করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘বিশ্বব্যাংক প্রতারণা করেনি। আপনারাই দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।’আজ বৃহস্পতিবার রাজধানীতে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে মওদুদ বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সংঘাত বাড়ছে। এটি দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তিনি বলেন, সরকারের কারণে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।এদিকে ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যন্ত সচেতনভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করে রাখা হচ্ছে। তিনি বলেন, সরকার এ ধরনের পরিস্থিতির গুরুত্ব না বুঝে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।