বিশ্বব্যাংক ফিরে আসায় বিএনপি ঈর্ষান্বিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বর্তমান সরকারের সফল কূটনৈতিক ও রাজনৈতিক তত্পরতায় পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করতে রাজি হয়েছে। সরকারের এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মিথ্যাচার করছেন উল্লে¬খ করে তিনি বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে এ সেতু নির্মাণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন। শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তাদের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও বৃত্তি প্রদানের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের।বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতু বাস্তবায়ন ও গণতন্ত্রের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারকে সহায়তা করুন।’ তিনি বলেন, গত সাড়ে তিন বছরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আধুনিকায়ন ও সম্প্রসারণের ফলে দেশে-বিদেশে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।এর আগে প্রতিমন্ত্রী ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।ইনস্টিটিউটের অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম জহিরুল আলম, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম আহম্মদ উল্লা¬হ ভূঁইয়া প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।