বিশ্বব্যাংককে সন্তোষজনক জবাব দিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেছেন, ‘বিশ্বব্যাংক আমাদের কাছে তদন্ত সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাঁদের ব্যাখ্যা দিয়েছি।’আজ রোববার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে বিশ্বব্যাংকের ওই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গোলাম রহমান সাংবাদিকদের এ কথা বলেন।এ সময় দুদক কার্যালয়ে দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের বিচার-প্রক্রিয়া ও দণ্ডবিধি (প্রসিডিউর ও পেনাল কোড) সম্পর্কে জানতে চেয়েছে। আমার ধারণা, আমরা তাঁদের সন্তোষজনক জবাব দিতে সক্ষম হয়েছি।’দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. বদিউজ্জামান ও কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন তখন সেখানে উপস্থিত ছিলেন।