বিশ্বব্যাংকের চুক্তিতেই পদ্মা সেতু করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আট মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। পদ্মার দুই পারের পুনর্বাসনসহ অন্যান্য কাজ ৯০ থেকে ৯৭ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। ২৮ জুন মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর চুক্তির প্রস্তাব পেশ করবে।যোগাযোগমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। এখন যে প্রস্তাব দিয়েছে তা হলো একদিকে কনস্ট্রাকশন আরেকদিকে ইনভেস্টিগেশন চলতে পারে। এটা বিশ্বব্যাংক প্রথম থেকেই করতে পারত। কারণ, দুর্নীতির সঙ্গে তো ১৬ কোটি মানুষ জড়িত নয়, জড়িত থেকে থাকলে দু-একজন। আজ শনিবার দুপুরে মাওয়ায় পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, আমরা চাই বিশ্বব্যাংকের চুক্তিতেই পদ্মা সেতু করতে। কারণ, এটি হচ্ছে এপেক্স প্রতিষ্ঠান। তাদের সঙ্গে সমস্যা থাকলেও অন্য ক্ষেত্রে এর প্রভাব পড়ে। আর বিশ্বব্যাংকের সঙ্গে ফয়সালা না হলে মালয়েশিয়াও যদি না নেয়; তবে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবেই, যেকোনোভাবেই আগামী ফেব্রুয়ারি মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে।এ সময় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সঙ্গে জড়িত ইলিয়াস কাঞ্চন, তারানা হালিম ছাড়াও সাংবাদিক এবিএম মূসা, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।