বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। আজ বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার দেওয়া খসড়া প্রস্তাবের তুলনায় চূড়ান্ত প্রস্তাবে খরচ আরও কম হবে বলে জানানো হয়েছে।মন্ত্রী জানান, মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতু দুটি মেরামতের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাত দিন রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। তবে এ সময় চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকায় যান চলাচলের জন্য বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে। সেতু মেরামত ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সমন্বয়ের জন্য যৌথ সমন্বয় সেল গঠন করা হয়েছে।