বিশ্বব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের অনুরোধ করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের যেসব কর্মকর্তা পদ্মা সেতুর বিষয়ে দুর্নীতির অভিযোগ এনেছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদে হাজির হতে অনুরোধ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ মঙ্গলবার কমিশনের একটি অনানুষ্ঠানিক বৈঠক শেষে দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। আনিসুল হক বলেন, যেহেতু বিশ্বব্যাংক দুদকের কাছে নালিশ করেছে, সেহেতু দুদকের কাছে সংস্থাটি একটি নালিশি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। তাই তাদের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের এখতিয়ার দুদকের রয়েছে।এ প্রসঙ্গে দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, বিশ্বব্যাংকের যেসব কর্মকর্তা পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের মূল্যায়ন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, অনুসন্ধানের প্রয়োজনে কমিশনের পক্ষ থেকে মূলত তাঁদের সঙ্গেই আলোচনা করা হবে।দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক ও কমিশনার মো. সাহাবুদ্দিন আরও জানিয়েছেন, পদ্মা সেতুর বিষয়ে দুদকের প্রতিবেদন আজই বিশ্বব্যাংকের কাছে যাবে।