প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাম: জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের নতুন এই প্রধান হলেন কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সংস্থাটি ১৬ এপ্রিল জিম ইয়ং কিমের নাম ঘোষণা করেছে।৫২ বছর বয়সী জিম ইয়ং কিম সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের স্থলাভিষিক্ত হবেন। এবারে সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে আরও দুটি নাম নিয়ে বেশ জোরেশোরে আলোচনা চলছিল। তাঁদের একজন হলেন নাইজেরিয়ার অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নগোজি ওকোনজো-আইয়েলা এবং কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী হোসে অ্যান্তোনিও ওকাম্পো। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের মনোনীত বা সমর্থনপুষ্ট ব্যক্তিরাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন। এবারেও তাদেরই প্রার্থী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নৃতত্ত্ববিদ ও ডার্টমাউথ কলেজের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এই সংস্থার প্রেসিডেন্ট হলেন।