বিশ্বব্যাংকের সিদ্ধান্ত অন্যায্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বিশ্বব্যাংক বাতিল করে দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, ‘বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত অনৈতিক, অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য।’ দুদক কার্যালয়ে আজ রোববার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তকে অন্যায্য অভিহিত করে দুদক চেয়ারম্যান বলেছেন, এ বিষয়ে দ্রুত প্রতিবাদ জানানো হবে। পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল করে গতকাল শনিবার একটি বিবৃতি দিয়েছে বিশ্বব্যাংক। সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য দুর্নীতির অভিযোগ আনা হলেও বাংলাদেশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটি জানিয়েছে।