বিশ্বসাহিত্য পাঠচক্র ২০১২ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের নিয়মিত পাঠচক্র ‘বিশ্বসাহিত্য পাঠচক্র: ২০১২’ শিগগির শুরু হচ্ছে। বিশ্বের শ্রেষ্ঠ লেখকদের নির্বাচিত কিছু সেরা ও অনিন্দ্য বই সমবেতভাবে পাঠ ও আলোচনার মধ্য দিয়ে উৎকর্ষময় চেতনা গড়ে তোলা এর লক্ষ্য। পাঠচক্রের সার্বিক পরিচালনায় থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। মূলত সাহিত্য এবং পাশাপাশি নৃতত্ত্ব, দর্শন, ইতিহাসসহ মানবজ্ঞানের কয়েকটি শাখার অন্তত ৪০টি বই পড়ার সুযোগ পাবেন এতে অংশগ্রহণকারীরা। প্রতি শুক্রবার বিকেলে নির্ধারিত বইয়ের ওপর থাকবে আলোচনা। পাঠচক্রে আগ্রহী ব্যক্তিদের বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ১০ জানুয়ারির মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে যোগাযোগ করতে বলা হয়েছে।‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’ প্রণয়ন কর্মশালাবাংলা একাডেমী বাংলা ভাষার বিবর্তনমূলক একটি অভিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই অভিধানে চর্যাপদ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত মুদ্রিত শব্দাবলির অর্থান্তর ও রূপান্তরকে প্রয়োগকাল ও প্রয়োগবাক্যসহ সংকলন করা হচ্ছে। অভিধানটি অধিকতর প্রতিনিধিত্বশীল ও পূর্ণাঙ্গ করার লক্ষ্যে আজ একাডেমীতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।