বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নগর জীবনে স্বাস্থ্যসেবা’—এ আহ্বানকে সামনে রেখে ৭ এপ্রিল ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুরের সিভিল সার্জন বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বি এম এ সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী ও জেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন। অন্যদের মধ্যে খলিলুর রহমান, আ. সাত্তার, মহিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। ৬ এপ্রিল ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুদাস কর্মকার।