বিশ্বে দ্রুত বাড়ছে বেকারত্বের ভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যায় জর্জরিত এই বিশ্বে এ মুহূর্তে সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা ভীতির নাম বেকারত্ব। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে।বিশ্বের ২৩টি দেশের ১১ হাজার ব্যক্তির ওপর পরিচালিত এ জরিপে বলা হয়েছে, মানুষের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়ে চলা উদ্বেগ হচ্ছে বেকারত্ব। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের উদ্যোগে গ্লোবস্ক্যান পরিচালিত দ্য ওয়ার্ল্ড স্পিকস নামের এ বার্ষিক জরিপে অংশগ্রহণকারীদের কাছে উদ্বেগের একটি তালিকা দিয়ে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত মাসে তাঁরা তাঁদের বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন।জরিপের ফলাফলে দেখা গেছে, দুর্নীতি ও দারিদ্র্য এখনো সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তবে সবচেয়ে দ্রুত বেড়ে চলা উদ্বেগের নাম হচ্ছে বেকারত্ব। এ হার ১৮ শতাংশ। ২০০৯ সালের তুলনায় এ সংখ্যা ছয় গুণ বেশি।প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথমবারের মতো এ জরিপ পরিচালিত হয়।