বিশ্বের কাছে গুজরাটকে তুলে ধরতে চান অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাটকে ভালোবেসে ফেলেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। গুজরাটের উন্নয়নে সন্তুষ্ট হয়ে বিশ্ববাসীর কাছে এর ভাবমূর্তি তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সে কারণে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাইলেন কিংবদন্তি এই অভিনেতা। সরকার গুজরাট নিয়ে তথ্যচিত্র তৈরির পরিকল্পনা করলে তাতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জনপ্রিয় এই অভিনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নির্মিত বিশেষ চলচ্চিত্র ‘পা’তে অভিনয় করতে গুজরাটে এসেছেন অমিতাভ। উত্তর প্রদেশের মতো গুজরাটের জন্যও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচারকাজ চালাতে চান অমিতাভ। গুজরাটের উন্নয়নকাজের প্রশংসা করে অমিতাভ বলেন, এখানে তিনি বারবার আসতে চান।