বিশ্বের চোখ সু চির ইউরোপ সফরের দিকে (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক বিশ্বের নজর এখন মিয়ানমারের আপসহীন নেত্রী অং সান সু চির দিকে। গণতন্ত্রপন্থী এ নেত্রী ইউরোপে ১৭ দিনের ভ্রমণ শুরু করেছেন। গতকাল বুধবার তিনি জেনেভায় পৌঁছান। সফরকালে সু চি সুইজারল্যান্ড, নরওয়ে, ব্রিটেন, আয়ারল্যান্ড ও ফ্রান্সে যাবেন। ১৯ মাস আগেও যখন জান্তা সরকারের কাছে গৃহবন্দী ছিলেন, তখনো ভাবা যায়নি সু চি এ ধরনের সফর করতে পারবেন। সফর সম্পর্কে সু চি বলেছেন, ‘আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত পশ্চিমা বিশ্ব মিয়ানমারের সঙ্গে খুবই কঠোর আচরণ করেছে। মিয়ানমারের উচিত হবে কৌশলে এর প্রতিক্রিয়া জানানো।’ সু চির এটি দ্বিতীয় সফর।জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে সু চি