বিশ্বের তুলনায় দেশের বাজার সহনীয়: ফারুক খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাজারে দ্রব্যমূল্যের যে অস্থিরতা চলছে, সে তুলনায় বাংলাদেশে সহনীয় মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে হস্তক্ষেপের সুযোগ কম থাকার পরও মহাজোট সরকারের প্রথম বছরের মতো দ্রব্যমূল্য কমিয়ে আনার চেষ্টা চলছে।সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে ফারুক খান সংসদকে জানান, ‘বহুস্তর বিপণন (মাল্টি লেভেল মার্কেটিং) (নিয়ন্ত্রণ) আইন, ২০১১’ নামে একটি আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। এ খসড়াটি চূড়ান্ত করে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।’মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে ৬২টি নিবন্ধিত মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি আছে। এর মধ্যে ডেসটিনি-২০০০-এর গ্রাহক প্রায় ৪৫ লাখ বলে জানানো হয়েছে।সাংসদ কেরামত আলীর এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, চলতি বছরে টিসিবির মাধ্যমে দুই হাজার ৫০০ কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও স্থানীয়ভাবে কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে ৪৪৪ কোটি টাকার পণ্য ভোক্তাদের কাছে বিতরণ করা হচ্ছে।