বিশ্বের শিশুদের জন্য সেলেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাউস অব ব্লুসে এক কনসার্টে গান গাইলেন সেলেনা গোমেজ, সঙ্গে ছিল তাঁর ব্যান্ড দল ‘দ্য সিন’। একই মঞ্চে না পেলেও, মঞ্চের বাইরে থেকে সেলেনা পেয়েছেন বন্ধু জাস্টিন বিবারের সমর্থন। এ ছাড়া ফুটবল তারকা বেকহ্যামও ছিলেন ওই কনসার্টের আরেক আকর্ষণ। ছেলেদের নিয়ে মঞ্চে হাজির ছিলেন এই তারকা। কনসার্টটি ছিল মূলত জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) জন্যই। ১৯ বছর বয়সী সেলেনা ২০০৮ সাল থেকে ইউনিসেফের হয়ে কাজ করছেন। অংশ নিয়েছেন একাধিক দাতব্য কাজে। ২২ জানুয়ারির রাতের ওই কনসার্টের মাধ্যমে দুই লাখ ডলারও তুলেছেন বলে জানালেন সেলেনা, ‘সারা বিশ্বের শিশুদের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমরা। এই কনসার্টের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে ছিলাম। সামনের বছরটির জন্যও অপেক্ষায় আছি।’ পিটিআই।