বিশ্বের শীর্ষ ধনকুবের কার্লোস স্লিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ ধনকুবের নির্বাচিত হয়েছেন মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম। ফোর্বস ম্যাগাজিনের জরিপে ধনকুবেরের তালিকায় পাঁচ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার নিয়ে কার্লোস স্লিম শীর্ষ স্থান অর্জন করেন। এর পরেই পাঁচ হাজার ৩০০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস। আর চার হাজার ৩০০ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন গেটসের বন্ধু ওয়ারেন বাফেট। ৭০ বছর বয়সী স্লিমের অর্থের পরিমাণ গত বছর ছিল এক হাজার ৮৫০ কোটি ডলার।ফোর্বস জানায়, তালিকায় এক হাজার ১১ জন ধনকুবের রয়েছেন, যাঁরা ১০০ কোটি ডলারের চেয়ে বেশি সম্পদের মালিক। এ সংখ্যা গতবার ছিল ৭৯৩। এবারের তালিকায় প্রথমবারের মতো আছেন পাকিস্তানের মিয়ান মোহাম্মদ মানশা (৯৩৭) ও ফিনল্যান্ডের অ্যান্তি হারলিন (৭৭৩)।কার্লোসের মুখপাত্র তাঁর সম্পদের পরিমাণের বিষয়টি নিশ্চিত করেননি। তবে তালিকার এ ফলাফলকে স্বাগত জানিয়েছেন তিনি।