বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পরের অবস্থানে আছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, জার্মান চ্যান্সেলর অ্যাংগেলা মেরকেল ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ফোর্বস ২০১১ সালের বিশ্বের ক্ষমতাধর ৭০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করেছে।২০০১ সালে মার্কিনিদের গর্বের প্রতীক বিশ্ববাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলার সঙ্গে জড়িত জঙ্গি সংগঠন আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশেই হত্যা করা হয়। এ ছাড়া লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির হত্যাকাণ্ড মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।তালিকাটি ক্ষমতাধর ব্যক্তিদের হলেও এক পরাশক্তির সঙ্গে অন্য পরাশক্তির দ্বন্দ্বও এখানে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। দ্বিতীয় অবস্থানে একসময়ের পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তৃতীয় অবস্থানে বিশ্বের উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।এই তালিকার শীর্ষ দশে অবস্থান করছেন একমাত্র নারী অ্যাংগেলা মেরকেল। তাঁর নেতৃত্বে জার্মানি এই মুহূর্তে ইউরোপের বড় অর্থনৈতিক পরাশক্তি এবং ইউরোপীয় ইউনিয়নে সেই প্রভাব অব্যাহত আছে।এই তালিকার ১১তম অবস্থানে আছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থান ১৯ নম্বরে।সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের অবস্থান তালিকার ষষ্ঠ নম্বরে। এর পর আছেন পোপ ষোড়শ বেনেডিক্ট এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ বেন বার্নেনকি। তালিকার নবম স্থানে আছেন সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্ক। ১০ নম্বরে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।তালিকার ১৩ নম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, ১৬ নম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ২১ নম্বরে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকনি, ২৪ নম্বরে মিডিয়া মুঘল রুপার্ড মারডক, ২৫ নম্বরে বেনিয়ামিন নেতানিয়াহু, ৩৫ নম্বরে ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি, ৩৮ নম্বরে জাতিসংঘের মহাসচিব বান কি মুন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আছেন তালিকার ৫০ নম্বরে, তার পরই আছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা।