বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মা হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এক নম্বর ক্ষমতাধর মা হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে নির্বাচিত করা হয়েছে। ফোর্বসওম্যান সাময়িকী হিলারিকে এই স্বীকৃতি দিয়েছে।রাশিয়ার আন্তর্জাতিক বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, মার্কিন রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকার পাশাপাশি একমাত্র মেয়ে চেলসির দেখাশোনার ব্যাপারেও হিলারি অনেক যত্নশীল।মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বসওম্যান-এর ওয়েবসাইটে বলা হয়, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ জন নারীর বার্ষিক তালিকা বিশ্লেষণ করে সবচেয়ে ক্ষমতাধর মা নির্বাচন করা হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের অর্থ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিভিন্ন ধরনের প্রভাব এবং নিজ নিজ ক্ষেত্রে অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে। হিলারির পরের স্থানটি পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। তাঁর একটি মেয়ে ও একটি নাতি রয়েছে।তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পেপসিকোর চেয়ারপারসন ও প্রধান ইন্দ্রা নুয়ি। তিনি দুই সন্তানের জননী। আইএএনএস।