বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী নারী বলে দাবি করা জর্জিয়ার বৃদ্ধা আন্তিসা খিভিচাভা মারা গেছেন। গতকাল সোমবার যুক্তরাজ্যের ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকার খবরের বরাত দিয়ে আজ মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়। গত ৩০ সেপ্টেম্বর তিনি মারা যান বলে খবরে উল্লেখ করা হয়। তাঁর বয়স ১৩২ বছর হয়েছিল বলে দাবি করা হচ্ছে।কর্তৃপক্ষের দাবি, আন্তিসা দুটি বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লবের সাক্ষী। তিনি ১৮৮০ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর নামে সোভিয়েত ইউনিয়ন যুগের একটি পাসপোর্টও রয়েছে। তবে সরকারিভাবে তাঁর বয়স নিশ্চিত করা হয়নি। তাঁরা আরও দাবি করেন, আন্তিসা রাশিয়ার প্রথম কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের চেয়ে ১০ বছরের ছোট। তিনি রাশিয়ার প্রখ্যাত লেখক ফিওদর দস্তয়ভস্কির মৃত্যুর এক বছর আগে জন্মেছেন।আন্তিসা জর্জিয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাচিনো গ্রামে তাঁর নাতির বাড়িতে থাকতেন। ১৯৬৫ সালে চা ও ভুট্টা সংগ্রাহকের কাজ থেকে তিনি অবসর নেন। সে সময় তাঁর বয়স ছিল ৮৫ বছর।