বিশ্বের সাইকেলবান্ধব কিছু শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমস্টারডাম, নেদারল্যান্ডবিশ্বের সাইকেল রাজধানী। নগরে যাতায়াতের ৪০ শতাংশই হয় সাইকেলে। বাইসাইকেলের জন্য আছে আলাদা লেন ও সিগন্যাল। সাইকেল ভাড়া নেওয়া, রাখা ও চুরি প্রতিরোধের জন্য রয়েছে কার্যকর ব্যবস্থা। পোর্টল্যান্ড, অরিগন, যুক্তরাষ্ট্র২৬০ মাইলের বাইসাইকেল নেটওয়ার্কে পুরো শহর সংযুক্ত। নিম্ন আয়ের নাগরিকদের জন্য রয়েছে সাইকেল কেনার কর্মসূচি। রয়েছে আলাদা লেন ও সিগন্যাল। কোপেনহেগেন, ডেনমার্কবলা হয় ‘সাইকেলের শহর’। কমিউনিটি বাইসাইকেল কর্মসূচিতে বিশ্বে সবচেয়ে সফল। বিনা মূল্যে বাইসাইকেলে চেপে শহরে চলাচল করা যায়। নগরের ৩২ শতাংশ কর্মী সাইকেলে চেপে কর্মস্থলে যান। আগামী তিন বছরে সাইকেল অবকাঠামোয় বিনিয়োগ তিন গুণ হবে।  সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রবাইসাইক্লিং ম্যাগাজিন অনুযায়ী বিশ্বের সেরা বাইসাইকেল শহর। সব গণপরিবহনে সাইকেল বহনের ব্যবস্থা আছে। অনেক গাড়ি চলার লেন রূপান্তরিত হচ্ছে সাইকেল লেনে। বার্সেলোনা, স্পেনশহরের ১০০টি কেন্দ্রে বাইসাইকেল ভাড়া দেওয়া হয়। আছে তিন হাজার ২৫০টি সাইকেল পার্কিং এরিয়া। বেইজিং, চীনবিশ্বের সবচেয়ে বেশি বাইসাইকেল চলে এখানে। বাইসাইকেলে চলা, রাখা ও মেরামতের পর্যাপ্ত ব্যবস্থা আছে শহরজুড়ে।